ওকে বাঁধিবি কে রে
দেখা হয়েছে: 1
Bangla Lyrics
ওকে বাঁধিবি কে রে, হবে যে ছেড়ে দিতে। ওয়
পথ খোলে রে বিদায়রজনীতে।
গগনে তার মেঘদুয়ার কেঁপে বুকেরই ধন বুকেতে ছিল চেপে,
প্রভাতবায়ে গেল সে দ্বার কেঁপে—
এল যে ডাক ভোরের রাগিণীতে।
শীতল হোক বিমল হোক প্রাণ,
হৃদয়ে শোক রাখুক তার দান।
যা ছিল ঘিরে শূন্যে সে মিলালো, সে ফাঁক দিয়ে আসুক তবে আলো—
বিজনে বসি পূজাঞ্জলি ঢালো
শিশিরে-ভরা সেঁউতি-ঝরা গীতে।
Transliteration in English
Oke bnaadhibi kire, habe je chere dite. Or path khole re bidaayrajonite. Gagone taar meghduwaar jhnepe bukeri dhan bukete chhilo chepe, Probhatbaaye gelo se dwaar knape - Elo je daak bhorer raaginite. Shital hok bimal hok praan, Hriday shok raakhuk taar daan. Ja chhilo ghire shunye se milaalo, se phnaak diye aasuk tabe aalo - Bijane bnaashi pujanjali dhaalo Shishire-bhara sneuti-jhara gite.
উৎস ও যাচাই
এই গানের বাংলা লিপি নেওয়া হয়েছে বাংলা উইকিসংকলন থেকে। প্রতিটি লিরিক্স যন্ত্রের সাহায্যে প্রতিবর্ণীকরণ করে মূল উৎসের রোমান হরফের সঙ্গে মিলিয়ে যাচাই করা হয়েছে। রবীন্দ্রনাথ ঠাকুরের (১৮৬১–১৯৪১) গান পাবলিক ডোমেইনে।
সচরাচর জিজ্ঞাসা (FAQ)
“ওকে বাঁধিবি কে রে” গানের কথা বা প্রথম লাইনগুলো কী?
ওকে বাঁধিবি কে রে, হবে যে ছেড়ে দিতে। ওয়
পথ খোলে রে বিদায়রজনীতে।
গগনে তার মেঘদুয়ার কেঁপে বুকেরই ধন বুকেতে ছিল চেপে,
প্রভাতবায়ে গেল সে দ্বার কেঁপে—
সম্পূর্ণ বাংলা লিরিক্স ও ইংরেজি হরফে transliteration উপরে দেওয়া আছে।