ঝুমকোলতার বনে দোল্ দোল্ দখিনায়
দেখা হয়েছে: 207
Bangla Lyrics
ঝুমকোলতার বনে দোল্ দোল্ দখিনায়
গুন্ গুন্ ভ্রমরা যে ফুলেদের গান শোনায়
‘তুমি আমার, ওগো আমি তোমার’।।
সোনাঝরা দিনে দেখিনি তো আগে
আকাশের নীলে রামধনু জাগে
মনময়ূরী ছড়ালো কোন্ মাধুরী
সাথীরে কাছে পেয়ে তার।।
ঝিরিঝিরি ঝরনা যেমন দূরে ওই পাহাড়ে
সাগরের স্বপ্ন নিয়ে বয়ে যায় আহা রে।
জীবনে তেমনই সবই যেন পেয়ে
মিলন তরণী সেথা চলে বেয়ে
অন্তরে যে আশা তার উঠল বেজে
ছিল গান, কন্ঠে পাবে তার।।
Transliteration in English
jhumkoltar bane dol dol dakhinay gun gun bhramra je phuleder gan shonay ‘tumi amar, ogo ami tomar’।। sonajhra dine dekhini to age akasher nile ramadhnu jage manamyuri charalo kon madhuri sathire kache peye tar।। jhirijhiri jharna jeman dure oi pahare sagrer sbapn niye baye jay aha re। jibne temanai sabai jen peye milan tarni setha chale beye ontre je asha tar uthal beje chil gan, kanthe pabe tar।।