সঙ্কোচের বিহ্বলতা
দেখা হয়েছে: 1
Bangla Lyrics
সঙ্কোচের বিহ্বলতা নিজেরে অপমান,
সঙ্কটের কল্পনাতে হোয়ো না ম্রিয়মাণ।
মুক্ত করো ভয়,
আপনা মাঝে শক্তি ধরো, নিজেরে করো জয়।
দুর্বলেরে রক্ষা করো, দুর্জনেরে হানো,
নিজেরে দীন নিঃসহায় যেন কভু না জানো।
মুক্ত করো ভয়,
নিজের ’পরে করিতে ভর না রেখো সংশয়।
ধর্ম যবে শঙ্খরবে করিবে আহ্বান
নীরব হয়ে, নম্র হয়ে, পণ করিয়ো প্রাণ।
মুক্ত করো ভয়,
দুরূহ কাজে নিজেরই দিয়ো কঠিন পরিচয়॥
Transliteration in English
Santraser bihwabalata nijere apomaan. Sankater kalpanate hoyo na mriyomaan. Mukto karo bhay, Aapona-maajhe shakti dharo nijere karo jay. Durbalere rokkha karo, durjanere haano, Nejere deen nihsahay jeno kabhu na jaano. Mukto karo bhay, Nijer pare karite bhar na rekho sangshay. Dharmo jabe shankhorabe koribe aahwban Neerab hoye namra hoye pan koriyo praan. Mukto karo bhay, Duruha kaaje nijeri diyo kothin porichay.
উৎস ও যাচাই
এই গানের বাংলা লিপি নেওয়া হয়েছে বাংলা উইকিসংকলন থেকে। প্রতিটি লিরিক্স যন্ত্রের সাহায্যে প্রতিবর্ণীকরণ করে মূল উৎসের রোমান হরফের সঙ্গে মিলিয়ে যাচাই করা হয়েছে। রবীন্দ্রনাথ ঠাকুরের (১৮৬১–১৯৪১) গান পাবলিক ডোমেইনে।
সচরাচর জিজ্ঞাসা (FAQ)
“সঙ্কোচের বিহ্বলতা” গানের কথা বা প্রথম লাইনগুলো কী?
পমান,
সঙ্কটের কল্পনাতে হোয়ো না ম্রিয়মাণ।
মুক্ত করো ভয়,
আপনা মাঝে শক্তি ধরো, নিজেরে করো জয়।
সম্পূর্ণ বাংলা লিরিক্স ও ইংরেজি হরফে transliteration উপরে দেওয়া আছে।