সফল করো হে প্রভু

দেখা হয়েছে: 2

সুরকার: Rabindranath Tagoreবিভাগ: Rabindra Sangeet

Bangla Lyrics

সফল করো হে প্রভু আজি সভা, এ রজনী হোক মহোৎসবা॥
বাহির অন্তর ভুবনচরাচর মঙ্গলডোরে বাঁধি এক করো—
শুষ্ক হৃদয় করো প্রেমে সরসতর, শূন্য নয়নে আনো পুণ্যপ্রভা॥
অভয়দ্বার তব করো হে অবারিত, অমৃত-উৎস তব করো উৎসারিত,
গগনে গগনে করো প্রসারিত অতিবিচিত্র তব নিত্যশোভা।
সব ভকতে তব আনো এ পরিষদে, বিমুখ চিত্ত যত করো নত তব পদে,
রাজ-অধীশ্বর, তব চিরসম্পদে সব সম্পদ করো হতগরবা॥

Transliteration in English

Saphalo karo hey probhu aaji sabha, e rajani hok mahotsaba.
Baahir antar bhubanocharachar   mangaldore bnaadhi ek karo -
Shushka hridoy karo preme sarastaro,   shunyo nayone aano punyoprobha.
Abhayodwaar taba karo hey abaarito,   amrito utsa tabo karo utsarito,
Gagone gagone karo prosarito   oti bichitro tabo nityoshobha.
Sab bhakote tabo aano e porishade,   bimukho chitto jato karo nato tabo pade,
Raaj adheeshwaro, tabo chirosampade   sab sampad karo hatagaroba.

উৎস ও যাচাই

এই গানের বাংলা লিপি নেওয়া হয়েছে বাংলা উইকিসংকলন থেকে। প্রতিটি লিরিক্স যন্ত্রের সাহায্যে প্রতিবর্ণীকরণ করে মূল উৎসের রোমান হরফের সঙ্গে মিলিয়ে যাচাই করা হয়েছে। রবীন্দ্রনাথ ঠাকুরের (১৮৬১–১৯৪১) গান পাবলিক ডোমেইনে।

সর্বশেষ হালনাগাদ: · সম্পাদকীয় নীতি · ভুল সংশোধনের অনুরোধ

সচরাচর জিজ্ঞাসা (FAQ)

“সফল করো হে প্রভু” গানের কথা বা প্রথম লাইনগুলো কী?
“সফল করো হে প্রভু” গানটি শুরু হয়:

সফল করো হে প্রভু আজি সভা, এ রজনী হোক মহোৎসবা॥
ন্তর ভুবনচরাচর মঙ্গলডোরে বাঁধি এক করো—
শুষ্ক হৃদয় করো প্রেমে সরসতর, শূন্য নয়নে আনো পুণ্যপ্রভা॥
মৃত-উৎস তব করো উৎসারিত,

সম্পূর্ণ বাংলা লিরিক্স ও ইংরেজি হরফে transliteration উপরে দেওয়া আছে।

“সফল করো হে প্রভু” গানের গীতিকার ও সুরকার কে?
সুরকার Rabindranath Tagore
“সফল করো হে প্রভু” কোন বিভাগের গান?
এই গানটি Rabindra Sangeet বিভাগের অন্তর্গত। Rabindra Sangeet বিভাগের আরও বাংলা গানের লিরিক্স ব্রাউজ করুন।
“সফল করো হে প্রভু” গানটি কি ইংরেজি (Romanized) হরফে পাওয়া যাবে?
হ্যাঁ। উপরে পাশাপাশি বাংলা লিরিক্সের সাথে সম্পূর্ণ ইংরেজি হরফে transliteration দেওয়া আছে। সকল বাংলা গানের লিরিক্স আর্কাইভ ব্রাউজ করতে পারেন।
“সফল করো হে প্রভু” গানের বাংলা লিরিক্স কোথা থেকে নেওয়া?
এই গানের বাংলা লিরিক্স বাংলা উইকিসংকলনের গীতবিতান থেকে নেওয়া — রবীন্দ্রনাথ ঠাকুরের রচনা, যা পাবলিক ডোমেইনে রয়েছে। কোনো লেখায় ভুল চোখে পড়লে আমাদের জানান