সখী, আর কত দিন সুখহীন
দেখা হয়েছে: 4
Bangla Lyrics
সখী, আর কত দিন সুখহীন শান্তিহীন
হাহা করে বেড়াইব নিরাশ্রয় মন লয়ে।
পারি নে, পারি নে আর— পাষাণ মনের ভার
বহিয়া পড়েছি, সখী, অতি শ্রান্ত ক্লান্ত হয়ে।
সম্মুখে জীবন মম হেরি মরুভূমিসম,
নিরাশা বুকেতে বসি ফেলিতেছে বিষশ্বাস।
উঠিতে শকতি নাই যে দিকে ফিরিয়া চাই
শূন্য— শূন্য— মহাশূন্য নয়নেতে পরকাশ।
কে আছে, কে আছে সখী, এ শ্রান্ত মস্তক মম
বুকেতে রাখিবে ঢাকি যতনে জননীসম।
মন, যত দিন যায়, মুদিয়া আসিছে হায়—
শুকায়ে শুকায়ে শেষে মাটিতে পড়িবে ঝরি।
Transliteration in English
Sokhi, aar kato din sukhohin shaantihin Ha ha kore beraibo nirashray mon loye. Paari ne, paari ne aar - paashan moner bhaar Bohiya porechhi, sokhi, oti shraanto klaanto hoye. Sammukhe jiban mamo heri morubhumisamo, Nirasha bukete bosi phelitechhe bishoshwas. Uthite sakoti naai je dike phiriya chaai Shunyo-shunyo-mahashunyo nayonete parokaash. Ke aachhe, ke aachhe sokhi, e shraanto mastak mamo Bukete raakhibe dhaaki jatone jananisamo. Mon, jato din jaay, mudiya aasichhe haay - Shukaye shukaye sheshe maatite poribe jhori.
উৎস ও যাচাই
এই গানের বাংলা লিপি নেওয়া হয়েছে বাংলা উইকিসংকলন থেকে। প্রতিটি লিরিক্স যন্ত্রের সাহায্যে প্রতিবর্ণীকরণ করে মূল উৎসের রোমান হরফের সঙ্গে মিলিয়ে যাচাই করা হয়েছে। রবীন্দ্রনাথ ঠাকুরের (১৮৬১–১৯৪১) গান পাবলিক ডোমেইনে।
সচরাচর জিজ্ঞাসা (FAQ)
“সখী, আর কত দিন সুখহীন” গানের কথা বা প্রথম লাইনগুলো কী?
সখী, আর কত দিন সুখহীন শান্তিহীন
হাহা করে বেড়াইব নিরাশ্রয় মন লয়ে।
পারি নে, পারি নে আর— পাষাণ মনের ভার
তি শ্রান্ত ক্লান্ত হয়ে।
সম্পূর্ণ বাংলা লিরিক্স ও ইংরেজি হরফে transliteration উপরে দেওয়া আছে।