তব সিংহাসনের আসন
দেখা হয়েছে: 5
Bangla Lyrics
তব সিংহাসনের আসন হতে এলে তুমি নেমে—
মোর বিজন ঘরের দ্বারের কাছে দাঁড়ালে, নাথ, থেমে॥
একলা বসে আপন-মনে গাইতেছিলেম গান;
তোমার কানে গেল সে সুর, এলে তুমি নেমে—
মোর বিজন ঘরের দ্বারের কাছে দাঁড়ালে, নাথ, থেমে॥
তোমার সভায় কত যে গান, কতই আছে গুণী—
গুণহীনের গানখানি আজ বাজল তোমার প্রেমে!
লাগল সকল তানের মাঝে একটি করুণ সুর,
হাতে লয়ে বরণমালা এলে তুমি নেমে—
মোর বিজন ঘরের দ্বারের কাছে দাঁড়ালে, নাথ, থেমে॥
Transliteration in English
Tabo singhasaner aasan hote ele tumi neme - Mor bijano gharer dwaarer kaachhe dnaarale, naath, theme. Ekla bose aapon mone gaitechhilem gaan; Tomar kaane gelo se sur, ele tumi neme, Mor bijano gharer dwaarer kaachhe dnaarale, naath, theme. Tomar sabhay kato je gan, katoi aAchheN guni - Gunohiner gaankhani aaj baajlo tomar preme! Laaglo sakol taaner maajhe ekti korun sur, Haate loye baronomaala ele tumi neme - Mor bijano gharer dwaarer kaachhe dnaarale, naath, theme.
উৎস ও যাচাই
এই গানের বাংলা লিপি নেওয়া হয়েছে বাংলা উইকিসংকলন থেকে। প্রতিটি লিরিক্স যন্ত্রের সাহায্যে প্রতিবর্ণীকরণ করে মূল উৎসের রোমান হরফের সঙ্গে মিলিয়ে যাচাই করা হয়েছে। রবীন্দ্রনাথ ঠাকুরের (১৮৬১–১৯৪১) গান পাবলিক ডোমেইনে।
সচরাচর জিজ্ঞাসা (FAQ)
“তব সিংহাসনের আসন” গানের কথা বা প্রথম লাইনগুলো কী?
তব সিংহাসনের আসন হতে এলে তুমি নেমে—
মোর বিজন ঘরের দ্বারের কাছে দাঁড়ালে, নাথ, থেমে॥
একলা বসে আপন-মনে গাইতেছিলেম গান;
তোমার কানে গেল সে সুর, এলে তুমি নেমে—
সম্পূর্ণ বাংলা লিরিক্স ও ইংরেজি হরফে transliteration উপরে দেওয়া আছে।