ফল ফলাবার আশা আমি মনে রাখি নি রে
দেখা হয়েছে: 10
Bangla Lyrics
ফল ফলাবার আশা আমি মনে রাখি নি রে।
আজ আমি তাই মুকুল ঝরাই দক্ষিণসমীরে॥
বসন্তগান পাখিরা গায়, বাতাসে তার সুর ঝরে যায়–
মুকুল-ঝরার ব্যাকুল খেলা আমারি সেই রাগিণীরে॥
জানি নে ভাই, ভাবি নে তাই কী হবে মোর দশা
যখন আমার সারা হবে সকল ঝরা খসা।
এই কথা মোর শূন্য ডালে বাজবে সে দিন তালে তালে–
“চরম দেওয়ায় সব দিয়েছি মধুর মধুযামিনীরে’॥
রাগ: হাম্বীর
তাল: দাদরা
রচনাকাল (বঙ্গাব্দ): ২২ মাঘ, ১৩২৯
রচনাকাল (খৃষ্টাব্দ): ৫ ফেব্রুয়ারি, ১৯২৩
রচনাস্থান: শান্তিনিকেতন
Transliteration in English
phal phalabar asha ami mane rakhi ni re। aj ami tai mukul jharai dakshinasmire॥ basantgan pakhira gay, batase tar sur jhare jay– mukul-jharar bjakul khela amari sei raginire॥ jani ne bhai, bhabi ne tai ki habe mor dasha jakhan amar sara habe sakal jhara khasa। ei katha mor shunj dale bajbe se din tale tale– “charam deoay sab diyechi madhur madhujaminire’॥ rag: hambir tal: dadra rachnakal (banggabd): 22 magh, 1329 rachnakal (khrishtabd): 5 phebruyari, 1923 rachnasthan: shantiniketan