আগের বাহাদুরী এখন গেল কৈ?
দেখা হয়েছে: 2.6K
Bangla Lyrics
আগের বাহাদুরী এখন গেল কৈ?
চলিতে চরণ চলেনা দিনে দিনে অবশ হই।
মাথায় চুল পাকিতেছে, মুখের দাঁত নড়ে গেছে,
চোখের জ্যোতি কমেছে, মনে ভাবি চশমা লই,
মন চলেনা রঙ-তামাশায়, আলস্য এসেছে দেহায়,
কথা বলতে ভুল পড়ে যায়, মধ্যে মধ্যে আটক হই।।
কমিতেছি তিলে তিলে, ছেলেরা মুরব্বী বলে,
ভবের জনম গেল্ বিফলে, এখন সেই ভাবনায় রই,
আগের মত খাওয়া যায়না, বেশি খাইলে হজম হয়না,
আগের মত কথা কয়না, নাচেনা রঙের বারই।।
ছেলেবেলা ভাল ছিলাম, বড় হয়ে দায় ঠেকিলাম,
সময়ের মূল্য না দিলাম, তাইতো জবাবদিহি হই,
যা হবার তা হয়ে গেছে, আব্দুল করিম ভাবিতেছে
এমন একদিন সামনে আছে, একেবারে করবে সই।।
Transliteration in English
ager bahaduri ekhan gel koi? chalite charan chalena dine dine obash hai। mathay chul pakiteche, mukher dat nare geche, chokher jjoti kameche, mane bhabi chashma lai, man chalena rang-tamashay, alasj eseche dehay, katha balte bhul pare jay, madhje madhje atak hai।। kamitechi tile tile, chelera murbbi bale, bhaber janam gel biphle, ekhan sei bhabnay rai, ager mat khaoa jayna, beshi khaile hajam hayna, ager mat katha kayna, nachena ranger barai।। chelebela bhal chilam, bar haye day thekilam, samyer mulj na dilam, taito jababdihi hai, ja habar ta haye geche, abdul karim bhabiteche eman ekdin samne ache, ekebare karbe sai।।