জয় গুরু মহারাজ Lyrics | ShriGuru Arati Stuti Lyrics

দেখা হয়েছে: 1

Bangla Lyrics

শ্রীগুরু আরতি স্তুতি Lyrics

জয় গুরু মহারাজ Lyrics

ShriGuru Arati Stuti Lyrics

শ্রীগুরু আরতি-স্তুতি

শ্রীগুরু আরতি স্তুতি Lyrics

জয় ‘গুরু-মহারাজ’ যতিরাজেশ্বর ।
শ্রীভক্তিরক্ষক দেবগোস্বামী শ্রীধর ॥১॥
পতিতপাবন-লীলা বিস্তারি’ ভুবনে ।
নিস্তারিলা দীনহীন আপামর জনে ॥২॥
তোমার করুণাঘন মুরতি হেরিয়া ।
প্রেমে ভাগ্যবান জীব পড়ে মুরছিয়া ॥৩॥
সুদীর্ঘ সুপীব্য দেহ দিব্য-ভাবাশ্রয় ।
দিব্যজ্ঞান-দীপ্তনেত্র দিব্যজ্যোতির্ম্ময় ॥৪॥
সুবর্ণ-সুরজ-কান্তি অরুণ-বসন ।
তিলক, তুলসীমালা, চন্দন-ভূষণ ॥৫॥
অপূর্ব্ব শ্রীঅঙ্গশোভা করে ঝলমল ।
ঔদার্য্য-উন্নতভাব মাধুর্য্য-উজ্জ্বল ॥৬॥
অচিন্ত্যপ্রতিভা-স্নিগ্ধ, গম্ভীর, উদার ।
জড়জ্ঞান-গিরিবজ্র দিব্য-দীক্ষাধার ॥৭॥
গৌর-সঙ্কীর্ত্তন-রাস-রসের আশ্রয় ।
“দয়াল নিতাই” নামে নিত্য প্রেমময় ॥৮॥
সাঙ্গোপাঙ্গে গৌরধামে নিত্য-পরকাশ ।
গুপ্ত-গোবর্দ্ধনে দিব্য-লীলার বিলাস ॥৯॥
গৌড়ীয়-আচার্য্য-গোষ্ঠী-গৌরব-ভাজন ।
গৌড়ীয়-সিদ্ধান্তমণি কণ্ঠ-বিভূষণ ॥১০॥
গৌর-সরস্বতী-স্ফূর্ত্ত সিদ্ধান্তের খনি ।
আবিষ্কৃত গায়ত্রীর অর্থ-চিন্তামণি ॥১১॥
একতত্ত্ব বর্ণনেতে নিত্য-নবভাব ।
সুসঙ্গতি, সামঞ্জস্য, এসব প্রভাব ॥১২॥
তোমার সতীর্থ-বর্গ সবে একমতে ।
রূপ-সরস্বতী ধারা দেখেন তোমাতে ॥১৩॥
তুলসীমালিকা হস্তে শ্রীনাম-গ্রহণ ।
দেখি’ সকলের হয় ‘প্রভু’ উদ্দীপন ॥১৪॥
কোটীচন্দ্র-সুশীতল ওপদ ভরসা ।
গান্ধর্ব্বা-গোবিন্দলীলামৃত-লাভ-আশা ॥১৫॥
অবিচিন্ত্য-ভেদাভেদ-সিদ্ধান্ত-প্রকাশ ।
সানন্দে আরতি স্তুতি করে দীন দাস ॥১৬॥

Transliteration in English

shriguru arti stuti Lyrics

jay guru maharaj Lyrics

ShriGuru Arati Stuti Lyrics

shriguru arti-stuti

shriguru arti stuti Lyrics

jay ‘guru-maharaj’ jatirajeshbar ।

shribhktirakshak debgosbami shridhar ॥1॥

patitpaban-lila bistari’ bhubne ।

nistarila dinhin apamar jane ॥2॥

tomar karunaghan murti heriya ।

preme bhagjban jib pare murchiya ॥3॥

sudirgh supibj deh dibj-bhabashray ।

dibjgyan-diptnetr dibjjjotirmmay ॥4॥

subarn-suraj-kanti orun-basan ।

tilak, tulsimala, chandan-bhushan ॥5॥

opurbb shrionggshobha kare jhalamal ।

oudarjj-unnatbhab madhurjj-ujjbal ॥6॥

ochintjaprtibha-snigdh, gambhir, udar ।

jargyan-giribajr dibj-dikshadhar ॥7॥

gour-sangkirttan-ras-raser ashray ।

“dayal nitai” name nitj premamay ॥8॥

sanggopangge gourdhame nitj-parkash ।

gupt-gobarddhne dibj-lilar bilas ॥9॥

gouriy-acharjj-goshthi-gourab-bhajan ।

gouriy-siddhantamni kanth-bibhushan ॥10॥

gour-sarasbti-sphurtt siddhanter khani ।

abishkrit gaytrir orth-chintamni ॥11॥

ekatattb barnnete nitj-nabbhab ।

susanggti, samanjasj, esab prabhab ॥12॥

tomar satirth-barg sabe ekamte ।

rup-sarasbti dhara dekhen tomate ॥13॥

tulsimalika haste shrinam-grahan ।

dekhi’ sakler hay ‘prabhu’ uddipan ॥14॥

kotichandr-sushital opad bharsa ।

gandhrbba-gobindlilamrit-labh-asha ॥15॥

obichintj-bhedabhed-siddhant-prakash ।

sannde arti stuti kare din das ॥16॥

সচরাচর জিজ্ঞাসা (FAQ)

“জয় গুরু মহারাজ Lyrics | ShriGuru Arati Stuti Lyrics” গানটি কি ইংরেজি (Romanized) হরফে পাওয়া যাবে?
হ্যাঁ। উপরে পাশাপাশি বাংলা লিরিক্সের সাথে সম্পূর্ণ ইংরেজি হরফে transliteration দেওয়া আছে। সকল বাংলা গানের লিরিক্স আর্কাইভ ব্রাউজ করতে পারেন।