মোরা আর জনমে হংস মিথুন ছিলাম
দেখা হয়েছে: 369
Bangla Lyrics
মোরা আর জনমে হংস-মিথুন ছিলাম
ছিলাম নদীর চরে
যুগলরূপে এসেছি গো আবার মাটির ঘরে।।
তমাল তরু চাঁপা-লতার মত
জড়িয়ে কত জনম হ’ল গত
সেই বাঁধনের চিহ্ন আজো জাগে
জাগে হিয়ার থরে থরে।।
বাহুর ডোরে বেঁধে আজো ঘুমের ঘোরে যেন
ঝড়ের বন-লতার মত লুটিয়ে কাঁদ কেন
বনের কপোত কপোতাক্ষীর তীরে
পাখায় পাখায় বাঁধা ছিলাম নীড়ে
চিরতরে হ’ল ছাড়াছাড়ি
নিঠুর ব্যাধের শরে।।
Transliteration in English
mora ar janme hangs-mithun chilam chilam nadir chare jugalrupe esechi go abar matir ghare।। tamal taru chapa-latar mat jariye kat janam h’l gat sei badhner chihn ajo jage jage hiyar thare thare।। bahur dore bedhe ajo ghumer ghore jen jharer ban-latar mat lutiye kad ken baner kapot kapotakshir tire pakhay pakhay badha chilam nire chiratre h’l charachari nithur bjadher share।।
সচরাচর জিজ্ঞাসা (FAQ)
“মোরা আর জনমে হংস মিথুন ছিলাম” গানটি কে গেয়েছেন?
“মোরা আর জনমে হংস মিথুন ছিলাম” গানটির শিল্পী: আলতাফ মাহমুদ ও ফিরোজা বেগম। আলতাফ মাহমুদ ও ফিরোজা বেগম এর আরও বাংলা গানের কথা দেখুন।
“মোরা আর জনমে হংস মিথুন ছিলাম” গানটি কোন অ্যালবামের?
এই গানটি সোনালী আকাশ অ্যালবামে প্রকাশিত হয়েছিল।
“মোরা আর জনমে হংস মিথুন ছিলাম” গানের গীতিকার ও সুরকার কে?
গীতিকার কাজী নজরুল ইসলাম; সুরকার আলতাফ মাহমুদ।
“মোরা আর জনমে হংস মিথুন ছিলাম” কোন বিভাগের গান?
এই গানটি ছায়াছবি বিভাগের অন্তর্গত। ছায়াছবি বিভাগের আরও বাংলা গানের লিরিক্স ব্রাউজ করুন।
“মোরা আর জনমে হংস মিথুন ছিলাম” গানটি কি ইংরেজি (Romanized) হরফে পাওয়া যাবে?
হ্যাঁ। উপরে পাশাপাশি বাংলা লিরিক্সের সাথে সম্পূর্ণ ইংরেজি হরফে transliteration দেওয়া আছে। সকল বাংলা গানের লিরিক্স আর্কাইভ ব্রাউজ করতে পারেন।