রাগ অনুরাগ বাঁধা আছে Lyrics | Rag Anurag Bandha Ache

দেখা হয়েছে: 0

Bangla Lyrics

রাগ অনুরাগ বাঁধা আছে Lyrics

Rag Anurag Bandha Ache Lyrics

রাগ অনুরাগ বাঁধা আছে Lyrics

রাগ অনুরাগ বাঁধা আছে যার
সোনার মানুষ উজ্জ্বল হৃদকমলে।
বেদ-পুরাণ আদি রাগের অনুবাদি
নব অনুরাগী তা দেয় রে ফেলে।।

অনুরাগের মন যেদিকে ফিরায়
পূর্ণচন্দ্র রূপ ঝলক দেখতে পায়
ক্ষণেক হাসে মন, ক্ষণেক সচেতন
ক্ষণেক ব্রহ্মাণ্ডের পর যায় রে চলে।।

অনুরাগের মন করে একান্ত
মনিহারা রূপ ফণীর মত
দেখলে তাহার মুখ, হৃদয়ে বাড়ে সুখ
পরশিলে অঙ্গ প্রেম উজ্জ্বলে।।

অনুরাগের যে সদাই করে আশা
অনুরাগে হয় তার দশম দশা
লালন ফকির কয় অনুরাগ যার নাই
কার্য সিদ্ধ হয় তার কোনকালে।।

Transliteration in English

rag onurag badha ache Lyrics

Rag Anurag Bandha Ache Lyrics

rag onurag badha ache Lyrics

rag onurag badha ache jar

sonar manush ujjbal hridakamle।

bed-puran adi rager onubadi

nab onuragi ta dey re phele।।

onurager man jedike phiray

purnachandr rup jhalak dekhte pay

kshanek hase man, kshanek sachetan

kshanek brahmander par jay re chale।।

onurager man kare ekant

manihara rup phanir mat

dekhle tahar mukh, hridye bare sukh

parshile ongg prem ujjble।।

onurager je sadai kare asha

onurage hay tar dasham dasha

lalan phakir kay onurag jar nai

karj siddh hay tar konkale।।