মহররমের দশ

দেখা হয়েছে: 0

Bangla Lyrics

আশুরার/মহররমের Song

মহররমের দশ

মহররমের দশ

মহররমের দশ, ব্যথাতুর দিনটাকে
শোকাতর সকলেই জানি;
রক্তে ছাপিয়ে যায় ফোরাতের দুইপার
কোথাও ছিল না কোন পানি।
আকাশে-বাতাসে বাজে কান্নার প্রতিধ্বনি
পিপাসায় ফেটে যায় বুক।
পানি-পানি আহাজারি
সীমারেরা শোনে না তো
রক্তোল্লাসে পায় সুখ।
দেখছেনাতো এজিদেরা
পড়ছে যেন ছানি,
চোখে পড়ছে যেন ছানি।
দিকে দিকে যুদ্ধের ডঙ্কা বাজিয়া উঠে
বাঁচিয়ে রাখিতেই দ্বীন।
সবার চিরচেনা
ইমাম হোসেন সেনা
প্রাণটা করে যে বিলীন।
দেয়নি ঈমান দিয়েছে প্রাণ
কারবালাতে জানি
ওরে কারবালাতে জানি।

📌
শিরোনাম: মহররমের দশ
কথা-সুর: নবীন সাদিক

Transliteration in English

ashurar/mahararmer Song


mahararmer dash


mahararmer dash

mahararmer dash, bjathatur dintake
shokatar saklei jani;
rakte chapiye jay phorater duipar
kothao chil na kon pani।
akashe-batase baje kannar pratidhbni
pipasay phete jay buk।
pani-pani ahajari
simarera shone na to
raktollase pay sukh।
dekhchenato ejidera
parche jen chani,
chokhe parche jen chani।
dike dike juddher dangka bajiya uthe
bachiye rakhitei dbin।
sabar chirchena
imam hosen sena
pranta kare je bilin।
deyni iman diyeche pran
karbalate jani
ore karbalate jani।



📌
shironam: mahararmer dash
katha-sur: nabin sadik