Opar Hote Jara Sathe Esechilo Tara | অণিমা বাইন

দেখা হয়েছে: 0

Bangla Lyrics

ওপার হতে যারা সাথে এসেছিলো তারা
Opar Hote Jara Sathe Esechilo Tara
কথা ও সুর: চারণ কবি অনাদি জ্ঞান সরকার
কণ্ঠ: অণিমা বাইন
(শ্রী শ্রী প্রভু প্রিয়া সম্প্রদায়,
গোপালগঞ্জ,বাংলাদেশ)

 

ওপার হতে যারা সাথে এসেছিলো তারা

ওপার হতে যারা সাথে এসেছিলো তারা
চলে গেল যে যার আপন দেশে
[আমি একা বসে আছি ঘাটে]-২
হতাশে কান্দিছে প্রাণ বসে একাকি
দিবাকর বসিল ওই পাটে
[আমি একা বসে আছি ঘাটে]-২
[অচেনা পথিক পথ পাইনা খুঁজে
কোথা হতে এসেছি যে পাইনা বুঝে]-২
[ক্লান্ত রবির ছায়ায়,ধরনী ধুলির মায়ায়]-২
ব্যাকুল প্রহর মোর কাটে
আমি একা বসে আছি ঘাটে।
[আশার দোলনায় কত দোল খেয়েছি
হাসির মঞ্চে কত গান গেয়েছি]-২
যাদের নিয়ে সদা করেছি খেলা,
মিলায়ে ছিনু কত সুখের মেলা।
কী হতে কী হলো,কে কোথা চলে গেল?
সাঁড়া নাই পাই মাথা ঠুকে
আমি একা বসে আছি ঘাটে।
[যাদের স্মরণে দেশ হইত আকুল
কোথা সেই কবি গুরু রাজেন্দ্র নকুল]-২
[কালের খেওয়ায় কোথা চলে গেলে হায়।
কোথা গেলে প্রাণের কবি নিশি আর বিজয়]-২
[ছাড়িয়া কবির খেলা অকালে ভাসালে ভেলা]-২
রসিকও চলিয়া গেল বটে
আমি একা বসে আছি ঘাটে।
[জীবন খাতার পাতায় কী যে লিখি ছাই
কিছু তার মনে আছে কিছু মনে নাই]-২
[উল্টিয়া খাতার পাতা সবই দেখি ভুল
আমি যেন কার খেলারই পুতুল]-২
[বেদনার ঝুলি কাঁধে দীন অনাদি বসে কাঁদে]-২
তরী বুঝি এলো ওই ছুটে
[আমি একা বসে আছি ঘাটে]-২
ওপার হতে যারা সাথে এসেছিলো তারা
চলে গেল যে যার আপন দেশে
[আমি একা বসে আছি ঘাটে]-২

 

Opar Hote Jara Sathe Esechilo Tara

Transliteration in English

opar hate jara sathe esechilo tara
Opar Hote Jara Sathe Esechilo Tara
katha o sur: charan kabi onadi gyan sarkar
kanth: onima bain
(shri shri prabhu priya samprday,
gopalaganj,bangladesh)


 



Table of Contents

Toggle
opar hate jara sathe esechilo taraOpar Hote Jara Sathe Esechilo Tara
opar hate jara sathe esechilo tara

opar hate jara sathe esechilo tara
chale gel je jar apan deshe
[ami eka base achi ghate]-2
hatashe kandiche pran base ekaki
dibakar basil oi pate
[ami eka base achi ghate]-2
[ochena pathik path paina khuje
kotha hate esechi je paina bujhe]-2
[klant rabir chayay,dharni dhulir mayay]-2
bjakul prahar mor kate
ami eka base achi ghate।
[ashar dolnay kat dol kheyechi
hasir manche kat gan geyechi]-2
jader niye sada karechi khela,
milaye chinu kat sukher mela।
ki hate ki halo,ke kotha chale gel?
sara nai pai matha thuke
ami eka base achi ghate।
[jader smarne desh hait akul
kotha sei kabi guru rajendr nakul]-2
[kaler kheoay kotha chale gele hay।
kotha gele praner kabi nishi ar bijay]-2
[chariya kabir khela okale bhasale bhela]-2
rasikao chaliya gel bate
ami eka base achi ghate।
[jiban khatar patay ki je likhi chai
kichu tar mane ache kichu mane nai]-2
[ultiya khatar pata sabai dekhi bhul
ami jen kar khelarai putul]-2
[bednar jhuli kadhe din onadi base kade]-2
tari bujhi elo oi chute
[ami eka base achi ghate]-2
opar hate jara sathe esechilo tara
chale gel je jar apan deshe
[ami eka base achi ghate]-2


 


Opar Hote Jara Sathe Esechilo Tara