আমি বাংলা মায়ের ছেলে | Ami Bangla Mayer Chele
দেখা হয়েছে: 0
Bangla Lyrics
আমি বাংলা মায়ের ছেলে
Ami Bangla Mayer Chele
আমি বাংলা মায়ের ছেলে
আমি বাংলা মায়ের ছেলে, আমি বাংলা মায়ের ছেলে
জীবন আমার ধন্য যে হায়, জন্ম বাংলা মায়ের কোলে
বাংলা মায়ের ছেলে, আমি বাংলা মায়ের ছেলে
বাংলা মায়ের মুখের হাসি, প্রাণের চেয়েও ভালোবাসি
মায়ের হাসি পূর্ণ শশী, রত্নমানিক জ্বলে।।
মায়ের তুলনা কি আর ধরনীতে মেলে, মা আমার শস্য-শ্যামলা
সুশোভিত ফলে ফুলে, বাংলা মায়ের ছেলে, আমি বাংলা মায়ের ছেলে
গাছে গাছে মিষ্ট ফল, মাঠে ফলে সোনার ফসল
রয়েছে সুশীতল জল, নদী-নালা খালে-বিলে।।
কোকিল ডাকে কুহু স্বরে, বুলবুল নাচে ডালে, শুকশারি গান গায়
মা যেন থাকেন কুশলে, বাংলা মায়ের ছেলে,আমি বাংলা মায়ের ছেলে
বাউল আব্দুল করিম বলে, জীবন লীলা সাঙ্গ হলে
শুয়ে থাকবো মায়ের কোলে, তাপ-অনুতাপ ভুলে।।
মাকে ভুলেনা মায়ের খাঁটি সন্তান হলে, মা বিনে আর কে আছে কার
সুখে-দুখে মা মা বলে, বাংলা মায়ের ছেলে, আমি বাংলা মায়ের ছেলে
জীবন আমার ধন্য যে হায়, জন্ম বাংলা মায়ের কোলে
বাংলা মায়ের ছেলে, আমি বাংলা মায়ের ছেলে
Transliteration in English
ami bangla mayer chele Ami Bangla Mayer Chele ami bangla mayer chele ami bangla mayer chele, ami bangla mayer chele jiban amar dhanj je hay, janm bangla mayer kole bangla mayer chele, ami bangla mayer chele bangla mayer mukher hasi, praner cheyeo bhalobasi mayer hasi purn shashi, ratnmanik jbale।। mayer tulna ki ar dharnite mele, ma amar shasj-shjamla sushobhit phale phule, bangla mayer chele, ami bangla mayer chele gache gache misht phal, mathe phale sonar phasal rayeche sushital jal, nadi-nala khale-bile।। kokil dake kuhu sbare, bulbul nache dale, shukshari gan gay ma jen thaken kushle, bangla mayer chele,ami bangla mayer chele baul abdul karim bale, jiban lila sangg hale shuye thakbo mayer kole, tap-onutap bhule।। make bhulena mayer khati santan hale, ma bine ar ke ache kar sukhe-dukhe ma ma bale, bangla mayer chele, ami bangla mayer chele jiban amar dhanj je hay, janm bangla mayer kole bangla mayer chele, ami bangla mayer chele