কে যেন আমায় ডাকে | Ke Jeno Amay Dake
দেখা হয়েছে: 0
Bangla Lyrics
কে যেন আমায় ডাকে | Ke Jeno Amay Dake
কে যেন আমায় ডাকে
গীতিকার: সৈয়দ শামসুল হক
সুরকার: আলী হোসেন
কণ্ঠশিল্পী: আব্দুল জব্বার
ছায়াছবি: অধিকার
তাল: কাহারবা
কে যেন আমায় ডাকে
কে যেন আমায় ডাকে
প্রিয় নাম ধরে
আঁখি জলে ভরে চোখে
তারি তরে।।
ভালবাসা দিয়ে কেউ
ভালবাসা পায়
আমি তো যেদিকে চাই
সাগর শুকায়
যদি আমি চাই ফুল
সে আমার হয় ভুল
ফুটার আগে ফুল
যায় যে ঝরে।।
উড়ে যায় খাঁচা ছেড়ে
পাখী নীলিমায়
কঠিনে শিকলে শুধু
আমারে কাঁদায়
যদি আমি যেতে চাই
বারে বারে বাধা পাই (২)
আশার প্রদীপ নিভে
আমারই ঘরে।।
Transliteration in English
ke jen amay dake gitikar: soiyad shamsul hak surkar: ali hosen kanthshilpi: abdul jabbar chayachbi: odhikar tal: kaharba ke jen amay dake ke jen amay dake priy nam dhare akhi jale bhare chokhe tari tare।। bhalbasa diye keu bhalbasa pay ami to jedike chai sagar shukay jadi ami chai phul se amar hay bhul phutar age phul jay je jhare।। ure jay khacha chere pakhi nilimay kathine shikle shudhu amare kaday jadi ami jete chai bare bare badha pai (2) ashar pradip nibhe amarai ghare।।