শত্রু তুমি বন্ধু তুমি | Shotru Tumi Bondhu Tumi
দেখা হয়েছে: 0
Bangla Lyrics
শত্রু তুমি বন্ধু তুমি | Shotru Tumi Bondhu Tumi
গানের কথাঃ শত্রু তুমি বন্ধু তুমি, তুমি আমার সাধনা…
গীতিকারঃ মাসুদ করিম,
সুরকারঃ সুবল দাস,
মূলশিল্পীঃ মোঃ আব্দুল জব্বার,
চলচ্চিত্রঃ অনুরাগ (০৯/০২/১৯৭৯ইং),
শ্রেষ্ঠাংশেঃ রাজ্জাক/শাবানা/উজ্জল প্রমুখ,
পরিচালকঃ কামাল আহমেদ।
—————-
শত্রু তুমি বন্ধু তুমি
শত্রু তুমি…বন্ধু তুমি…তুমি আমার সাধনা…
শত্রু তুমি,বন্ধু তুমি,তুমি আমার সাধনা…
তোমার দেয়া আঘাত আমায়,দেয় যে মধুর বেদনা,
তুমি আমার সাধনা…!
যে চোখে তোমার প্রেমের কাজল,
সে চোখে আবার কিসের অনল?
স্বপ্ন হয়ে পিছু ডাকো,
দুঃখ দিয়ে দূরে রাখো,
তুমি আমার পূর্ণিমা চাঁদ,রাত্রি দিনের যন্ত্রণা!
শত্রু তুমি,বন্ধু তুমি,তুমি আমার সাধনা…!
যে হাতে তোমার পরম মালা,
সে হাতে আবার মরণ জ্বালা,
বন্ধু তোমাকে ভাবতে গেলে,
শত্রু হয়ে যে দেখা মেলে,
ভালোবাসায় শূন্য হলাম,এই তো আমার সান্ত্বনা!
শত্রু তুমি,বন্ধু তুমি,তুমি আমার সাধনা…!
তোমার দেয়া আঘাত আমায়,দেয় যে মধুর বেদনা,
শত্রু তুমি,বন্ধু তুমি,তুমি আমার সাধনা…!!
Transliteration in English
ganer kathah shatru tumi bandhu tumi, tumi amar sadhna… gitikarah masud karim, surkarah subal das, mulshilpih moh abdul jabbar, chalchchitrah onurag (09/02/1979ing), shreshthangsheh rajjak/shabana/ujjal pramukh, parichalkah kamal ahmed। —————- shatru tumi bandhu tumi shatru tumi…bandhu tumi…tumi amar sadhna… shatru tumi,bandhu tumi,tumi amar sadhna… tomar deya aghat amay,dey je madhur bedna, tumi amar sadhna…! je chokhe tomar premer kajal, se chokhe abar kiser onal? sbapn haye pichu dako, duhkh diye dure rakho, tumi amar purnima chad,ratri diner jantrna! shatru tumi,bandhu tumi,tumi amar sadhna…! je hate tomar param mala, se hate abar maran jbala, bandhu tomake bhabte gele, shatru haye je dekha mele, bhalobasay shunj halam,ei to amar santbna! shatru tumi,bandhu tumi,tumi amar sadhna…! tomar deya aghat amay,dey je madhur bedna, shatru tumi,bandhu tumi,tumi amar sadhna…!!