দূরে তুমি দাঁড়িয়ে

দেখা হয়েছে: 0

Bangla Lyrics

Dure Tumi Dariye Lyrics
দূরে তুমি দাঁড়িয়ে

Dure Tumi Dariye Lyrics

দূরে তুমি দাঁড়িয়ে
সাগরের জলে পা ভিজিয়ে
কাছে যেতে পারি না
বলতে আজ পারি না
তুমি আমার এখনও
সামনে তুমি দাঁড়িয়ে
কারো হাত জড়িয়ে
হাতটা ধরতে পারি না
কাছে টানতে পারি না
তোমার হাতে আজ অন্য কেউ
সাগরের পাড়ে হাত ধরে দেখছো, সূর্যডোবা আমি নেই
এখনও বৃষ্টি পড়ে তোমার মাঝে, সে বৃষ্টির ফোঁটা আমি নই
জানালার পাশে দাঁড়িয়ে, তাকিয়ে আকাশে, সেখানে চাঁদটা নেই
এখনও বৃষ্টি পড়ে, বৃষ্টিতে ভেজা আমার পাশে তুমি নেই
সেই তুমি আজ আমার কাছে
আমার স্মৃতি ফিরিয়ে দিতে
আমি আজ কাঁদবো না
হয়তো দু’এক ফোঁটা
তবু বলবো না ভালোবাসি
কোনো এক ছোট্ট মিথ্যা
মুছে দিয়েছে সব আমার
আমার দেওয়া ঘড়ির
সময়গুলো মোছেনি
তুমি রক্তাক্ত, আমি অপরাধী
আমার চোখের দিকে তাকিয়ে দেখো, কাঁদছি আমি অসহায়
তোমায় হারিয়ে জীবনটা আমার কষ্টের গানে ডুবে হায়
জানি ফিরিয়ে নেবার তো কারণ নেই তোমার এই জীবনে
তবুও এখনও তুমি সত্য, এখনও আমার জীবনে
আমার চোখের দিকে তাকিয়ে দেখো, কাঁদছি আমি অসহায়
তোমায় হারিয়ে জীবনটা আমার কষ্টের গানে ডুবে হায়
জানি ফিরিয়ে নেবার তো কারণ নেই তোমার এই জীবনে
তবুও এখনও তুমি সত্য, এখনও আমার জীবনে

Transliteration in English

Dure Tumi Dariye Lyrics

dure tumi dariye
sagrer jale pa bhijiye
kache jete pari na
balte aj pari na
tumi amar ekhanao

samne tumi dariye
karo hat jariye
hatta dharte pari na
kache tante pari na
tomar hate aj onj keu

sagrer pare hat dhare dekhcho, surjdoba ami nei
ekhanao brishti pare tomar majhe, se brishtir phota ami nai
janalar pashe dariye, takiye akashe, sekhane chadta nei
ekhanao brishti pare, brishtite bheja amar pashe tumi nei

sei tumi aj amar kache
amar smriti phiriye dite
ami aj kadbo na
hayto du’ek phota
tabu balbo na bhalobasi

kono ek chott mithja
muche diyeche sab amar
amar deoa gharir
samaygulo mocheni
tumi raktakt, ami opradhi

amar chokher dike takiye dekho, kadchi ami oshay
tomay hariye jibanta amar kashter gane dube hay
jani phiriye nebar to karan nei tomar ei jibne
tabuo ekhanao tumi satj, ekhanao amar jibne
amar chokher dike takiye dekho, kadchi ami oshay
tomay hariye jibanta amar kashter gane dube hay
jani phiriye nebar to karan nei tomar ei jibne
tabuo ekhanao tumi satj, ekhanao amar jibne