সবকটা জানালা
দেখা হয়েছে: 0
Bangla Lyrics
Sobkota Janala Lyrics
সবকটা জানালা
Sobkota Janala Lyrics
সবক’টা জানালা খুলে দাও না
আমি গাইব, গাইবো বিজয়েরই গান।
ওরা আসবে চুপি চুপি,
যারা এই দেশটাকে ভালবেসে দিয়ে গেছে প্রান।
চোখ থেকে মুছে ফেল অশ্রুটুকু
এমন খুশির দিনে কাঁদতে নেই।
হারানো স্মৃতি বেদনাতে
একাকার করে মন রাখতে নেই।
ওরা আসবে চুপি চুপি,
কেউ যেন ভুল করে গেয়ো না’কো মন ভাঙ্গা গান।
সবক’টা জানালা খুলে দাও না।
আজ আমি সারানিশি থাকব জেগে
ঘরের আলো সব আঁধার করে।
ছড়িয়ে রাখো আতর গোলাপ
এদেশের প্রতিটি ঘরে ঘরে।
ওরা আসবে চুপি চুপি,
কেউ যেন ভুল করে গেয়ো না’কো মন ভাঙ্গা গান,
সবক’টা জানালা খুলে দাও না।
Transliteration in English
Sobkota Janala Lyrics sabak’ta janala khule dao na ami gaib, gaibo bijyerai gan। ora asbe chupi chupi, jara ei deshtake bhalbese diye geche pran। chokh theke muche phel oshrutuku eman khushir dine kadte nei। harano smriti bednate ekakar kare man rakhte nei। ora asbe chupi chupi, keu jen bhul kare geyo na’ko man bhangga gan। sabak’ta janala khule dao na। aj ami saranishi thakab jege gharer alo sab adhar kare। chariye rakho atar golap edesher pratiti ghare ghare। ora asbe chupi chupi, keu jen bhul kare geyo na’ko man bhangga gan, sabak’ta janala khule dao na।