কখনো দুচোখ জুড়ে

দেখা হয়েছে: 2

Bangla Lyrics

Kokhono Duchokh Jure Lyrics
কখনো দুচোখ জুড়ে

Kokhono Duchokh Jure Lyrics

কখনো দুচোখ জুড়ে তাকিয়ে থেকে
কখনো মায়ার বাঁধনে জড়িয়ে ,
ঘুম হয়ে , পিছু টান হয়ে ,
শুধু তুমিই তো ছিলে … ।
পথের প্রান্তে গাওয়া গান গুলো আর
পুরনো খাতায় লেখা লাইন গুলো ,
নিল হয়ে , অবনীল হয়ে ,
শুধু তোমাকেই খোঁজে … ।
জানিনা কোথায় তুমি… ,
কেন যে দূরে হারিয়ে… ,
কেন যে আছো লুকিয়ে … ,
আজো আছি তোমারই হয়ে … । – [ ২ বার ]
যদি কখনো আবার হয় দেখা,
যদি পথ দুটো না হয় একা ,
তবে রোজ রাতে আমি তারা হয়ে ,
জ্বলবো তোমার ইশারায়… ।
জানা অজানার মাঝে ভুল হয়ে ,
কোন উদাসী বিকেল জুড়ে ঝুম হয়ে ,
সুর হয়ে , কবিতা হয়ে ,
শুধু তোমাকেই খুঁজি … ।
জানিনা কোথায় তুমি… ,
কেন যে দূরে হারিয়ে… ,
কেন যে আছো লুকিয়ে … ,
আজো আছি তোমারই হয়ে … । – [ ৩ বার ]

Transliteration in English

Kokhono Duchokh Jure Lyrics

kakhno duchokh jure takiye theke
kakhno mayar badhne jariye ,
ghum haye , pichu tan haye ,
shudhu tumii to chile … ।

pather prante gaoa gan gulo ar
purno khatay lekha lain gulo ,
nil haye , obnil haye ,
shudhu tomakei khoje … ।

janina kothay tumi… ,
ken je dure hariye… ,
ken je acho lukiye … ,
ajo achi tomarai haye … । – [ 2 bar ]

jadi kakhno abar hay dekha,
jadi path duto na hay eka ,
tabe roj rate ami tara haye ,
jbalbo tomar isharay… ।

jana ojanar majhe bhul haye ,
kon udasi bikel jure jhum haye ,
sur haye , kabita haye ,
shudhu tomakei khuji … ।

janina kothay tumi… ,
ken je dure hariye… ,
ken je acho lukiye … ,
ajo achi tomarai haye … । – [ 3 bar ]

সচরাচর জিজ্ঞাসা (FAQ)

“কখনো দুচোখ জুড়ে” গানটি কি ইংরেজি (Romanized) হরফে পাওয়া যাবে?
হ্যাঁ। উপরে পাশাপাশি বাংলা লিরিক্সের সাথে সম্পূর্ণ ইংরেজি হরফে transliteration দেওয়া আছে। সকল বাংলা গানের লিরিক্স আর্কাইভ ব্রাউজ করতে পারেন।