মাথায় পরেছি সাদা ক্যাপ

দেখা হয়েছে: 1.3K

শিল্পী: আগুনঅ্যালবাম: দুই দুয়ারীসুরকার: মকসুদ জামিল মিন্টুগীতিকার: হুমায়ূন আহমেদবিভাগ: ছায়াছবি

Bangla Lyrics

মাথায় পরেছি সাদা ক্যাপ
হাতে আছে অচেনা এক শহরের ম্যাপ।
ব্যাগ ঝুলিয়েছি কাঁধে
নামবো রাজপথে,
চারিদিকে ঝলমলে রোদ
কেটে যাবে আঁধারের ছায়া-অবরোধ।
চারিদিকে কী আনন্দ,
অতি তুচ্ছ পতঙ্গেরও অপূর্ব জীবন।
হয়তো শিশিরকণারও আছে
শুধু তার একান্ত-একা
আনন্দেরই ক্ষণ।
মাথায় পরেছি সাদা ক্যাপ
হাতে আছে অচেনা এক শহরের ম্যাপ।

আমি বলি, এই যে ব্রাদার হ্যালো
আমি কে? এইটুকু আমাকে শুধু বলো।
কোত্থেকে এসেছি আমি, ঠিকানাটা কী
এই জীবনে কী দেখেছি, কী দেখিনি।

দেখেছি মায়াময় দুই দুয়ারী ঘর
সেইখানে বাস করে অশ্রু কারিগর।
তাকে ঘিরে টলমল করে
নীলমণি দুঃখ সাগর।

দুই দুয়ার, খুলে দাও ভাই
অশ্রুর অবসান চাই।
নিয়ে এসো, চারদিকে ঝলমলে রোদ
কেটে যাক আঁধারের ছায়া-অবরোধ।
মাথায় পরেছি সাদা ক্যাপ
হাতে আছে অচেনা এক শহরের ম্যাপ।

Transliteration in English

mathay parechi sada kjap
hate ache ochena ek shahrer mjap।
bjag jhuliyechi kadhe
nambo rajapthe,
charidike jhalamle rod
kete jabe adharer chaya-obrodh।
charidike ki anand,
oti tuchch patnggerao opurb jiban।
hayto shishiraknarao ache
shudhu tar ekant-eka
annderai kshan।
mathay parechi sada kjap
hate ache ochena ek shahrer mjap।
ami bali, ei je bradar hjalo
ami ke? eituku amake shudhu balo।
kottheke esechi ami, thikanata ki
ei jibne ki dekhechi, ki dekhini।
dekhechi mayamay dui duyari ghar
seikhane bas kare oshru karigar।
take ghire talamal kare
nilamni duhkh sagar।
dui duyar, khule dao bhai
oshrur obsan chai।
niye eso, chardike jhalamle rod
kete jak adharer chaya-obrodh।
mathay parechi sada kjap
hate ache ochena ek shahrer mjap।