প্রেম বড় মধুর
দেখা হয়েছে: 958
Bangla Lyrics
সংলাপ – প্রেম যেন এক অতিথির মত কখনো জীবনে আসে ফুল-ডোরে বাঁধে, কখনো আবার অশ্র
ঝরিয়ে চলে যায়।
প্রেম বড় মধুর কভু কাছে, কভু সুদূর
কখনো জীবনে ফুল ফোটায়
কাঁদিয়ে যায় সে দূর।।
প্রেম যেন নদী ভাঙে আর গড়ে
জীবনের দু’টি কূল ঘিরে
ভাঙা-গড়া খেলা, খেলে সারা বেলা
তীর ছুঁয়ে যায় ধীরে ধীরে
মিলনের গান গায়
বিরহের কান্নায়
হৃদয়ে বাজায় নূপুর।।
ভাঙা-গড়া ছন্দে, কখনোআনন্দে
কখনো যে সুর বিধূর।।
প্রেম যেন নারী আলো আর ছায়া
জীবনের নীলাকাশ ঘিরে
কখনো সে মায়া কখনো আলেয়া
মায়াবিনী দু’টি আঁখি-তীরে
ছায়াছবি এঁকে যায়
সুখে দুখে ঝঞ্ঝায়
আকাশে মেঘের সিঁদুর
বকুলের গন্ধে
ভরে’ সে সকাল-দুপুর।।
Transliteration in English
sanglap – prem jen ek otithir mat kakhno jibne ase phul-dore badhe, kakhno abar oshr jhariye chale jay। prem bar madhur kabhu kache, kabhu sudur kakhno jibne phul photay kadiye jay se dur।। prem jen nadi bhange ar gare jibner du’ti kul ghire bhanga-gara khela, khele sara bela tir chuye jay dhire dhire milner gan gay birher kannay hridye bajay nupur।। bhanga-gara chande, kakhnoannde kakhno je sur bidhur।। prem jen nari alo ar chaya jibner nilakash ghire kakhno se maya kakhno aleya mayabini du’ti akhi-tire chayachbi eke jay sukhe dukhe jhanjhay akashe megher sidur bakuler gandhe bhare’ se sakal-dupur।।