মন ভাবিলে বলো কি হবে
দেখা হয়েছে: 0
Bangla Lyrics
Mon Bhabile Bolo Ki Hobe Lyrics
মন ভাবিলে বলো কি হবে
Mon Bhabile Bolo Ki Hobe Lyrics
তোমার যা আছে কপালে
ফলবে কালে-কালে,
বিধাতার লিখন কে খন্ডাইবে
মন ভাবিলে বলো কি হবে।
আর, বিধি যা লিখেছেন ললাট-উপরে
কার সাধ্য তা খন্ডাইতে পারে,
তার বল-বুদ্ধি-বিদ্যা পৌরুষে কি করে
যা ঘটিবার তাই ঘটিবে।
আর, যেই আদ্যাশক্তি সেই জগদ্ধাত্রী
কটাক্ষেতে যার হয় সৃষ্টি-স্থিতি,
তার পুত্রের কড়ি শুন্য, পিতা রাজা পুণ্য
দেখো পাগল অতি বলে সবে।
দেবাসুর মিলে সমুদ্র মন্থিলে
যার যেমনি ভাগ্য সেই তেমনি পেলে,
দেখো তার সাক্ষী, হরি পেলেন লক্ষ্মী
হরের কি আর বিষ সম্ভবে।
পাণ্ডু-কুলোদ্ভব যুধিষ্ঠির প্রভিতি
যার রথে হয় শ্রীকৃষ্ণ সারথি,
তারাও কর্মদোষে কেন বনবাসে
রাখিতে নারিল কেশবে।
রামচন্দ্র যিনি ব্রহ্ম-সনাতন
তাঁর সীতা হরি লংকার দশানন,
সবংশে যে তার হলো রে ছারখার
দেখো বংশে বাতি দিতে না রইলো ভবে।
নীলকণ্ঠ বলে ভাবো রে অদৃষ্ট
অদৃষ্টের ফল মেলাইবে কেষ্ট,
করো ওই পদে করো তোমার মন ইষ্ট-নিষ্ঠ
এ ভব যন্ত্রণা এড়াইবে।
Transliteration in English
Mon Bhabile Bolo Ki Hobe Lyrics tomar ja ache kapale phalbe kale-kale, bidhatar likhan ke khandaibe man bhabile balo ki habe। ar, bidhi ja likhechen lalat-upre kar sadhj ta khandaite pare, tar bal-buddhi-bidja pourushe ki kare ja ghatibar tai ghatibe। ar, jei adjashkti sei jagddhatri katakshete jar hay srishti-sthiti, tar putrer kari shunj, pita raja punj dekho pagal oti bale sabe। debasur mile samudr manthile jar jemni bhagj sei temni pele, dekho tar sakshi, hari pelen lakshmi harer ki ar bish sambhbe। pandu-kulodbhab judhishthir prabhiti jar rathe hay shrikrishn sarthi, tarao karmdoshe ken banbase rakhite naril keshbe। ramachandr jini brahm-sanatan tar sita hari langkar dashanan, sabangshe je tar halo re charkhar dekho bangshe bati dite na railo bhabe। nilakanth bale bhabo re odrisht odrishter phal melaibe kesht, karo oi pade karo tomar man isht-nishth e bhab jantrna eraibe।