হরি গুণ গাও by পূর্ণ দাস বাউল
দেখা হয়েছে: 2
Bangla Lyrics
Hari Gun Gao Lyrics
হরি গুণ গাও
Hari Gun Gao
কথা: গোবিন্দ প্রামাণিক
সুর: সুকুমার দাস
কণ্ঠ: পূর্ণ দাস বাউল
Hari Gun Gao Lyrics
ও মন পাখিরে-
[হরি গুণ গাও সদা হৃদয় পিঞ্জরে]-২
ও তোর হরি বিনে গতি নাই
কৃষ্ণ বিনে গতি নাই,
হরি নাম ছাড়া জীবের মুক্তি নাই রে
[হরি গুণ গাও সদা হৃদয় পিঞ্জরে]-২
[গোলকের সেই মহানাম,
এনেছে নিতাই ধরাধাম]-২
[(ও নাম) কর রে সবে ভবে এসে]-২
তাই পঞ্চতত্ত্ব মিলে সবে,
হরিনাম বিলায় রে
[হরি গুণ গাও সদা হৃদয় পিঞ্জরে]-২
[ওই নাম গোলকে গোপনে ছিলো
কত যে যতনে।
সেই হরিনাম বিলায় হরি,
আপন বদনে]-২
চতুর্মুখে ব্রহ্মা জপে,
ওই নাম জপে মহেশ্বরে
দেব-দেবী সবাই জপে,
ও নাম জপে জগত ও সংসারে।
[কলি জীবের মুক্তি দিতে]-২
আর কিছু নাই ভবে রে
হরি গুণ গাও সদা হৃদয় পিঞ্জরে।
ও মন পাখিরে-
হরি গুণ গাও সদা হৃদয় পিঞ্জরে
ও তোর হরি বিনে গতি নাই
কৃষ্ণ বিনে গতি নাই,
হরি নাম ছাড়া জীবের মুক্তি নাই রে
[হরি গুণ গাও সদা হৃদয় পিঞ্জরে]-৩
Transliteration in English
hari gun gao Hari Gun Gao katha: gobind pramanik sur: sukumar das kanth: purn das baul Hari Gun Gao Lyrics o man pakhire- [hari gun gao sada hriday pinjre]-2 o tor hari bine gati nai krishn bine gati nai, hari nam chara jiber mukti nai re [hari gun gao sada hriday pinjre]-2 [golker sei mahanam, eneche nitai dharadham]-2 [(o nam) kar re sabe bhabe ese]-2 tai panchatattb mile sabe, harinam bilay re [hari gun gao sada hriday pinjre]-2 [oi nam golke gopne chilo kat je jatne। sei harinam bilay hari, apan badne]-2 chaturmukhe brahma jape, oi nam jape maheshbre deb-debi sabai jape, o nam jape jagat o sangsare। [kali jiber mukti dite]-2 ar kichu nai bhabe re hari gun gao sada hriday pinjre। o man pakhire- hari gun gao sada hriday pinjre o tor hari bine gati nai krishn bine gati nai, hari nam chara jiber mukti nai re [hari gun gao sada hriday pinjre]-3
উৎস ও যাচাই
এই লিরিক্সের উৎস গানের পাতায় উল্লেখ করা আছে। ভুল পেলে জানান, আমরা সংশোধন করব।
সচরাচর জিজ্ঞাসা (FAQ)
“হরি গুণ গাও by পূর্ণ দাস বাউল” গানের কথা বা প্রথম লাইনগুলো কী?
হরি গুণ গাও
কথা: গোবিন্দ প্রামাণিক
সুর: সুকুমার দাস
কণ্ঠ: পূর্ণ দাস বাউল
সম্পূর্ণ বাংলা লিরিক্স ও ইংরেজি হরফে transliteration উপরে দেওয়া আছে।