ও মোর ময়না গো

দেখা হয়েছে: 2K

শিল্পী: লতা মঙ্গেশকরঅ্যালবাম: পুজা ১৯৭৫সুরকার: সলিল চৌধুরীগীতিকার: সলিল চৌধুরীবছর: 1975বিভাগ: আধুনিক

Bangla Lyrics

ও মোর ময়না গো / ও মোর ময়না গো
কার কারণে তুমি একলা ?
কার বিহনে বিহনে দিবা নিশি যে উতলা ?
সে তো আসবে না সে তো ফিরবে না ফিরবে না
ও মোর ময়না গো

দূর দূর দূর দুর্ পানে আনমনে চাহিয়া
কি বিরাগের রাগিনী যাও গাহিয়া
দূর দূর দূর দুর্ পানে আনমনে চাহিয়া
কি বিরাগের রাগিনী যাও গাহিয়া
সবুজে সবুজে ভরা বনানী / ফুরাবে ফাগুন বুঝি জানোনি ?
সবুজে সবুজে ভরা বনানী / ফুরাবে ফাগুন বুঝি জানোনি ?
হায়রে হায়রে বুঝি তা জানোনি
ময়না গো
ও মোর ময়না গো
কার কারণে তুমি একলা ?
কার বিহনে বিহনে দিবা নিশি যে উতলা ?
সে তো আসবে না সে তো ফিরবে না ফিরবে না
ও মোর ময়না গো

ঝর ঝর ঝর দু নয়ন ঝরঝর ঝরায়ে
কেন থাকো, বিষাদে মন ভরায়ে ?
ঝর ঝর ঝর দু নয়ন ঝরঝর ঝরায়ে
কেন থাকো, বিষাদে মন ভরায়ে ?
যা কিছু হারায়ে গেল যাকনা
নীল আকাশে মেলো পাখনা
যা কিছু হারায়ে গেল যাকনা
নীল আকাশে মেলো পাখনা
দাওরে দাওরে মেলে পাখনা
ময়না গো
ও মোর ময়না গো
কার কারণে তুমি একলা ?
কার বিহনে বিহনে দিবা নিশি যে উতলা ?
সে তো আসবে না সে তো ফিরবে না ফিরবে না
ও মোর ময়না গো

Transliteration in English

o mor mayna go / o mor mayna go
kar karne tumi ekla ?
kar bihne bihne diba nishi je utla ?
se to asbe na se to phirbe na phirbe na
o mor mayna go
dur dur dur dur pane anamne chahiya
ki birager ragini jao gahiya
dur dur dur dur pane anamne chahiya
ki birager ragini jao gahiya
sabuje sabuje bhara banani / phurabe phagun bujhi janoni ?
sabuje sabuje bhara banani / phurabe phagun bujhi janoni ?
hayre hayre bujhi ta janoni
mayna go
o mor mayna go
kar karne tumi ekla ?
kar bihne bihne diba nishi je utla ?
se to asbe na se to phirbe na phirbe na
o mor mayna go
jhar jhar jhar du nayan jharajhar jharaye
ken thako, bishade man bharaye ?
jhar jhar jhar du nayan jharajhar jharaye
ken thako, bishade man bharaye ?
ja kichu haraye gel jakna
nil akashe melo pakhna
ja kichu haraye gel jakna
nil akashe melo pakhna
daore daore mele pakhna
mayna go
o mor mayna go
kar karne tumi ekla ?
kar bihne bihne diba nishi je utla ?
se to asbe na se to phirbe na phirbe na
o mor mayna go