আগুনের কথা বন্ধুকে বলি
দেখা হয়েছে: 0
Bangla Lyrics
Aguner Kotha Bondhuke Boli Lyrics
আগুনের কথা বন্ধুকে বলি
Aguner Kotha Bondhuke Boli Lyrics
আগুনের কথা বন্ধুকে বলি
দু’হাতে আগুন তারও
কার মালা হতে খসে পড়া ফুল
রক্তের চেয়ে গাঢ়।
যার হাতখানি পুড়ে গেলো বধূ
আঁচলে তাহারে ঢাকো
আজও ডানাভাঙা একটি শালিক
হৃদয়ের দাবি রাখো ।।
একজন ডাকে দূরবর্তীকে
মাস্তুলখানি দোলে
মুক্তার লোভে কে হায় ডুবুরি
ঝিনুকের মালা খোলে।
কে হায় বসিয়া অঙ্গ ভরিয়া
গোধূলির মায়া মাখো।।
পাতালের মেয়ে সূর্য চেনে না
আঁধার তাহার ভাই
প্রজাপতি বলে বুকে নাও তারে
আলোয় তারে সাজাই।
কে তবে জ্বালায় ছায়ার শিখাটি
কার মুখ চেয়ে থাকো।।
জলের ঝিয়ারি তিন ভাগ জলে
মিশিয়ে দিয়েছে বালি
বালিয়ারি ডাকে কাছে আয় তবে
পাতালে আগুন জ্বালি
পথ ছুটে যায় যার আঙিনায়
সেই পথ মেলে নাকো
Transliteration in English
Aguner Kotha Bondhuke Boli Lyrics aguner katha bandhuke bali du’hate agun tarao kar mala hate khase para phul rakter cheye garh। jar hatkhani pure gelo badhu achle tahare dhako ajao danabhanga ekti shalik hridyer dabi rakho ।। ekajan dake durabrtike mastulkhani dole muktar lobhe ke hay duburi jhinuker mala khole। ke hay basiya ongg bhariya godhulir maya makho।। pataler meye surj chene na adhar tahar bhai prajapti bale buke nao tare aloy tare sajai। ke tabe jbalay chayar shikhati kar mukh cheye thako।। jaler jhiyari tin bhag jale mishiye diyeche bali baliyari dake kache ay tabe patale agun jbali path chute jay jar anginay sei path mele nako