আমার মনটারে বলি
দেখা হয়েছে: 1
Bangla Lyrics
Amar Montare Boli Lyrics
আমার মনটারে বলি
পাগল বিজয়
Amar Montare Boli Lyrics
আমার মনটারে বলি
[এ জীবনে দাগা ছাড়া আর কী পেলি]-২
আমার মনটারে বলি।
পেলি না তুই ভালবাসা,পেলি না তুই সুখ,
সারাজনম পেলি শুধু ব্যথাভরা দুঃখ।
ও তুই পরের জন্য কেঁদে কেঁদে বুকটা ভাসালি
[এ জীবনে দাগা ছাড়া আর কী পেলি]-২
আমার মনটারে বলি।
সুখ পেলি না সংসারে,তুই সুখ পেলি না বনে,
সারাজনম কি করিলি ভেবে দেখনা মনে।
ও তুই সুখের আশায় ঘর বাঁধিয়া বনে পালালি।
[এ জীবনে দাগা ছাড়া আর কী পেলি]-২
আমার মনটারে বলি।
যাকে তুই ভালোবেসে বেঁধেছিলি ঘর,
তারই তরে কেঁদে কেঁদে ছাড়িলি সংসার।
ও তুই সুখের আশায় ঘর বাঁধিয়া বনে পালালি
[এ জীবনে দাগা ছাড়া আর কী পেলি]-২
আমার মনটারে বলি।
পাগল বিজয় বলে এমনি করে আমায় কাঁদালি,
সর্বহারা করে আমায় পথে বসালি।
এখন আমার যাবার সময় হ’ল
বিধি কোথায় লুকাইলি।
[এ জীবনে দাগা ছাড়া আর কী পেলি]-২
আমার মনটারে বলি
[এ জীবনে দাগা ছাড়া আর কী পেলি]-৩
Transliteration in English
pagal bijay Amar Montare Boli Lyrics amar mantare bali [e jibne daga chara ar ki peli]-2 amar mantare bali। peli na tui bhalbasa,peli na tui sukh, sarajanam peli shudhu bjathabhra duhkh। o tui parer janj kede kede bukta bhasali [e jibne daga chara ar ki peli]-2 amar mantare bali। sukh peli na sangsare,tui sukh peli na bane, sarajanam ki karili bhebe dekhna mane। o tui sukher ashay ghar badhiya bane palali। [e jibne daga chara ar ki peli]-2 amar mantare bali। jake tui bhalobese bedhechili ghar, tarai tare kede kede charili sangsar। o tui sukher ashay ghar badhiya bane palali [e jibne daga chara ar ki peli]-2 amar mantare bali। pagal bijay bale emni kare amay kadali, sarbhara kare amay pathe basali। ekhan amar jabar samay h’l bidhi kothay lukaili। [e jibne daga chara ar ki peli]-2 amar mantare bali [e jibne daga chara ar ki peli]-3
সচরাচর জিজ্ঞাসা (FAQ)
“আমার মনটারে বলি” গানটি কে গেয়েছেন?
“আমার মনটারে বলি” গানটির শিল্পী: পাগল বিজয়। পাগল বিজয় এর আরও বাংলা গানের কথা দেখুন।
“আমার মনটারে বলি” গানটি কি ইংরেজি (Romanized) হরফে পাওয়া যাবে?
হ্যাঁ। উপরে পাশাপাশি বাংলা লিরিক্সের সাথে সম্পূর্ণ ইংরেজি হরফে transliteration দেওয়া আছে। সকল বাংলা গানের লিরিক্স আর্কাইভ ব্রাউজ করতে পারেন।