আমি শরাবী চলেছি পথে

দেখা হয়েছে: 0

Bangla Lyrics

Ami Shorabi Cholechi Pothe Lyrics
আমি শরাবী চলেছি পথে
মাওলানা বজলুল করিম মন্দাকিনী

Ami Shorabi Cholechi Pothe Lyrics

আমি শরাবী চলেছি পথে
সরে দাঁড়াও রে যত সূফীগণ
লাগবে গন্ধ হইবে মন্দ
মলিন হবে তোদের সূফীতন।
তোদেরি তসবীহ তোদেরি মসল্লা
তোদেরি এবাদত তোদেরি ইল্লাল্লাহ
তোদেরি জন্য হবে মোবারক
আমি নিয়েছি শরাবে যতন।।
আমি চলেছি শরাব খানা
যার নেশাতে জগত দেওয়ানা
রুমী, গিলানী, মঈন-এ-চিশতী
জুনায়েদ শিবলী হইল মগন।।
তোমরা সুখে বেহেশতে যাবে
হুর গেলমা কত কি পাবে
আমি বেচারা প্রেমের মরা
ঘুরে বেড়াব গহন কানন।।
আমি বেচারা প্রেমেরি মারা
প্রেম শরাবে হই আত্ম হারা
না করি পরওয়া তোদেরি ফতওয়া
নীতি বিধানের নিয়ম পালন

Transliteration in English

maolana bajlul karim mandakini

Ami Shorabi Cholechi Pothe Lyrics

ami sharabi chalechi pathe
sare darao re jat suphigan
lagbe gandh haibe mand
malin habe toder suphitan।

toderi tasbih toderi maslla
toderi ebadat toderi illallah
toderi janj habe mobarak
ami niyechi sharabe jatan।।

ami chalechi sharab khana
jar neshate jagat deoana
rumi, gilani, main-e-chishti
junayed shibli hail magan।।

tomra sukhe beheshte jabe
hur gelma kat ki pabe
ami bechara premer mara
ghure berab gahan kanan।।

ami bechara premeri mara
prem sharabe hai atm hara
na kari paraoa toderi phataoa
niti bidhaner niyam palan