আমার অনেক ঋণ আছে

দেখা হয়েছে: 0

Bangla Lyrics

Amar Onek Rinn Ache Lyrics
আমার অনেক ঋণ আছে
কথাঃ কবি শামসুর রাহমান
সুরঃ খন্দকার নূরুল আলম
শিল্পীঃ রুনা লায়লা

Amar Onek Rinn Ache Lyrics

স্মৃতি ঝলমল সুনীল মাঠের কাছে
পানি টলটল মেঘনা নদীর কাছে
আমার অনেক ঋণ আছে
বকের ডানায় ছাওয়া চরের কাছে
চাঁদ জাগা বাঁশ বাগানের কাছে
আমার অনেক ঋণ আছে
যখন হাওয়ায় উড়ে কালো হলদে পাখি
আমি কেবল মুগ্ধ হয়ে চেয়ে থাকি
উড়ন্ত ঐ পাখির মালার কাছে
আমার অনেক ঋণ আছে
প্রতিদিন পূর্ব দিগন্তে লাল সূর্য ওঠে হাসি ঝরিয়ে
কাজল দীঘির শান্ত বুকে পদ্ম ফোটে শোভা ছড়িয়ে
পথে আমার প্রাণের ভাষা ব্যাকুল ডাকে
সূর্যদয়ে শহীদের খুন জড়িয়ে থাকে
পদ্মের কাছে সূর্যদয়ের কাছে
স্বপ্ন ছাওয়া একটি পথের কাছে
আমার অনেক ঋণ আছে

Transliteration in English

kathah kabi shamsur rahman
surah khandkar nurul alam
shilpih runa layla

Amar Onek Rinn Ache Lyrics

smriti jhalamal sunil mather kache
pani talatal meghna nadir kache
amar onek rin ache
baker danay chaoa charer kache
chad jaga bash baganer kache
amar onek rin ache

‘
jakhan haoay ure kalo halde pakhi
ami kebal mugdh haye cheye thaki
urant oi pakhir malar kache
amar onek rin ache

‘
pratidin purb dignte lal surj othe hasi jhariye
kajal dighir shant buke padm phote shobha chariye

‘
pathe amar praner bhasha bjakul dake
surjadye shahider khun jariye thake
padmer kache surjadyer kache
sbapn chaoa ekti pather kache
amar onek rin ache