নন্দিতা তোমার কথা
দেখা হয়েছে: 219
Bangla Lyrics
নন্দিতা তোমার কথা আমি ভুলিনি এখনো
আমার কথা কী তোমার মনে পড়ে কখনো।।
ঝিলিমিলি রাতে আকাশে যখন থাকে চাঁদ
জোছনার মায়াবি আলোতে ভালবাসা ফেলে ফাঁদ।
তখন আমায় ভেবে দুফোটা চোখের
ফেলেছ কি জল কখনো।।
একদিন তুমি আমি ছিলাম কাছাকাছি
এখনো দূরেও হলে,আমি শুধুই তোমারই আছি।
তুমি কি আমার মত ভেবেছ আমায়
ঘুম হারা চোখ কখনো।।
Transliteration in English
nandita tomar katha ami bhulini ekhno amar katha ki tomar mane pare kakhno।। jhilimili rate akashe jakhan thake chad jochnar mayabi alote bhalbasa phele phad। takhan amay bhebe duphota chokher phelech ki jal kakhno।। ekdin tumi ami chilam kachakachi ekhno dureo hale,ami shudhui tomarai achi। tumi ki amar mat bhebech amay ghum hara chokh kakhno।।