Shukno Pathar Nupur Paye | ইন্দ্রাণী সেন
দেখা হয়েছে: 0
Bangla Lyrics
শিরোনামঃ শুকনো পাতার নূপুর পায়ে
শিল্পীঃ ইন্দ্রাণী সেন
গীতিকারঃ কাজী নজরুল ইসলাম
শুকনো পাতার নূপুর পায়ে নাচিছে ঘূর্ণি বায়
জল তরঙ্গে ঝিলমিল ঝিলমিল
ঢেউ তুলে সে যায়।।
দীঘির বুকে শতদল দলি
ঝরায়ে বকুল চাপার কলি,
চঞ্চল ঝরণার জল ছলছলি
মাঠের পথে সে ধায়,
জল তরঙ্গে ঝিলমিল ঝিলমিল
ঢেউ তুলে সে যায়।।
বনফুল আভরণ খুলিয়া ফেলিয়া
আলুথালু এলোকেশ গগন মেলিয়া,
পাগলিনী নেচে যায় হেলিয়া দুলিয়া
ধূলি ধূসর কায়,
জল তরঙ্গে ঝিলমিল ঝিলমিল
ঢেউ তুলে সে যায়।।
ইরানী বালিকা যেন মরু চারিণী
পল্লীর প্রান্তর বন মনোহারিণী,
ছুটে আসে সহসা গৌরিক বরণী
বালুকার উড়নী গায়,
জল তরঙ্গে ঝিলমিল ঝিলমিল
ঢেউ তুলে সে যায়,
শুকনো পাতার নূপুর পায়ে নাচিছে ঘূর্ণি বায়
জল তরঙ্গে ঝিলমিল ঝিলমিল
ঢেউ তুলে সে যায়।।
Transliteration in English
shironamah shukno patar nupur paye shilpih indrani sen gitikarah kaji najrul islam shukno patar nupur paye nachiche ghurni bay jal tarngge jhilmil jhilmil dheu tule se jay।। dighir buke shatadal dali jharaye bakul chapar kali, chanchal jharnar jal chalachli mather pathe se dhay, jal tarngge jhilmil jhilmil dheu tule se jay।। banphul abharan khuliya pheliya aluthalu elokesh gagan meliya, paglini neche jay heliya duliya dhuli dhusar kay, jal tarngge jhilmil jhilmil dheu tule se jay।। irani balika jen maru charini pallir prantar ban manoharini, chute ase sahsa gourik barni balukar urni gay, jal tarngge jhilmil jhilmil dheu tule se jay, shukno patar nupur paye nachiche ghurni bay jal tarngge jhilmil jhilmil dheu tule se jay।।