আমি তোমার সঙ্গে বেঁধেছি । Rabindranath Tagore

দেখা হয়েছে: 0

Bangla Lyrics

Ami Tomar Sange Bendhechhi
আমি তোমার সঙ্গে বেঁধেছি
কথা, সুর: বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুর
শিল্পী: বাপ্পা মজুমদার
Rabindranath Tagore
আমি তোমার সঙ্গে বেঁধেছি আমার প্রাণ
সুরের বাঁধনে
তুমি জানোনা আমি তোমারে পেয়েছি
অজানা সাধনে,
আমি তোমার সঙ্গে বেঁধেছি আমার প্রাণ
সুরের বাঁধনে।
সে সাধনায় মিশিয়া যায় বকুল গন্ধ,
সে সাধনায় মিলিয়া যায় কবির ছন্দ।
তুমি জানোনা লিখে রেখেছি
তোমার নাম রঙ্গিন ছায়ার আচ্ছাদনে
আমি তোমার সঙ্গে বেঁধেছি
আমার প্রাণ সুরের বাঁধনে।
তোমার অরূপ মূর্তিখানি ফাল্গুনের আলোতে বসাই আমি
অরূপ মূর্তিখানি
[বাঁশরী বাজায় ললিত বসন্তে সুদূর দিগন্তে]-২
[সোনার আভায় কাঁপে তব উত্তরী]-২
গানের তানের সে উন্মাদনে,
তুমি জানোনা আমি তোমারে পেয়েছি
অজানা সাধনে।
আমি তোমার সঙ্গে বেঁধেছি আমার প্রাণ
সুরের বাঁধনে।

Transliteration in English

ami tomar sangge bedhechi
katha, sur: bishbakbi rabindrnath thakur
shilpi: bappa majumdar
Rabindranath Tagore

ami tomar sangge bedhechi amar pran
surer badhne
tumi janona ami tomare peyechi
ojana sadhne,
ami tomar sangge bedhechi amar pran
surer badhne।

se sadhnay mishiya jay bakul gandh,
se sadhnay miliya jay kabir chand।
tumi janona likhe rekhechi
tomar nam ranggin chayar achchadne
ami tomar sangge bedhechi
amar pran surer badhne।

tomar orup murtikhani phalguner alote basai ami
orup murtikhani
[bashri bajay lalit basnte sudur dignte]-2
[sonar abhay kape tab uttri]-2
ganer taner se unmadne,
tumi janona ami tomare peyechi
ojana sadhne।
ami tomar sangge bedhechi amar pran
surer badhne।