ছড়া গান | Ghumparani Gaan | Chara Gaan

দেখা হয়েছে: 0

Bangla Lyrics

Table of Contents

বাংলায় ৩০টি জনপ্রিয় ঘুমপাড়ানি গান

১.

ঘুম পাড়ানি মাসি পিসি

ঘুম পাড়ানি মাসি পিসি
ঘুম পাড়ানি মাসি পিসি
মোদের বাড়ি এসো।
খাট নাই পালং নাই
আসন পেতে বসো।
বাটা ভরা পান দেবো
গাল ভরে খেয়ো।
বিন্নি ধানের খই দেবো
আঁচল পেতে নিও।
খোকার চোখে ঘুম নাই
ঘুম এনে দিও।
২.

আয়রে পাখি লেজ ঝোলা

আয়রে পাখি লেজ ঝোলা
আয়রে পাখি লেজ ঝোলা
খোকাকে নিয়ে কর খেলা।
খাবি দাবি কলকলাবি
খোকাকে মোর ঘুম পাড়াবি।
৩.

চাঁদ উঠেছে ফুল ফুটেছে

চাঁদ উঠেছে ফুল ফুটেছে
চাঁদ উঠেছে ফুল ফুটেছে
কদম তলায় কে ?
হাতি নাচছে, ঘোড়া নাচছে
সোনামণির বে।
৪.

খোকন খোকন করে মায়

খোকন খোকন করে মায়
খোকন খোকন করে মায়
খোকন গেছে কাদের নায় ?
সাতটা কাকে দাঁড় বায়
খোকনরে তুই ঘরে আয়।
৫.

খোকা ঘুমালে পাড়া জুড়ালো

খোকা ঘুমালে পাড়া জুড়ালো
খোকা ঘুমালে পাড়া জুড়ালো
বর্গী এলো দেশে।
বুলবুলিতে ধান খেয়েছে
খাজনা দেব কিসে?
ধান ফুরালো পান ফুরালো
খাজনার উপায় কী?
আর কটা দিন সবুর করো
রসুন বুনেছি।
৬.

খোকা যাবে শ্বশুর বাড়ি

খোকা যাবে শ্বশুর বাড়ি
খোকা যাবে শ্বশুর বাড়ি
সঙ্গে যাবে কে?
ঘরে আছে হুলো বেড়াল
কোমর বেঁধেছে।
৭.

খোকন খোকন ডাকপাড়ি

খোকন খোকন ডাকপাড়ি
খোকন খোকন ডাকপাড়ি
খোকন মোদের কার বাড়ি ?
আয়রে খোকন ঘরে আয়
দুধ মাখা ভাত কাকে খায়।
৮.

পুঁটু নাচে কোন খানে?

পুঁটু নাচে কোন খানে?
পুঁটু নাচে কোন খানে?
শতদলের মাঝখানে।
সেখানে পুঁটু কী করে?
চুল ঝাড়ে আর ফুল পাড়ে।
৯.

আয় আয় চাঁদ মামা

আয় আয় চাঁদ মামা
আয় আয় চাঁদ মামা
টিপ দিয়ে যা।
চাঁদের কপালে চাঁদ
টিপ দিয়ে যা।
ধান ভাঙলে কুড়ো দেব
মাছ কাটলে মুড়ো দেব,
কালো গরুর দুধ দেব
দুধ খাওয়ার বাটি দেব,
আয় আয় চাঁদ মামা
টিপ দিয়ে যা।
১০.

আয় আয় টিয়ে

আয় আয় টিয়ে
আয় আয় টিয়ে
নায়ে ভরা দিয়ে।
না নিয়ে গেল বোয়াল মাছে
তাই না দেখে ভোঁদর নাচে।
ওরে ভোঁদর ফিরে চা
খোকার নাচন দেখে যা।
১১.

এসো এসো এসো ঘুমের পরী এসো

এসো এসো এসো ঘুমের পরী এসো
এসো এসো এসো ঘুমের পরী এসো
মায়ের সোনা টুকুর চোখে
আসন পেতে বসো।
১২.

গোল করোনা গোল করোনা ছোটন ঘুমায় খাটে

গোল করোনা গোল করোনা ছোটন ঘুমায় খাটে
গোল করোনা গোল করোনা ছোটন ঘুমায় খাটে
এই ঘুমকে কিনতে হল নওয়াব বাড়ির হাটে।
সোনা নয়, রূপা নয়, দিলাম মোতির মালা
তাই তো ছোটন ঘুমিয়ে আছে ঘর করে উজালা।
১৩.

সূর্যিমামা নামল পাটে

সূর্যিমামা নামল পাটে
সূর্যিমামা নামল পাটে
নিভল দিনের আলো।
চাঁদ মামাগো এবার তুমি
পিদিম খানি জ্বালো।
সূর্যিমামা নামলো পাটে
নিভল দিনের আলো।
খোকনকে মোর গান শোনালে
বুল-বুলিরা এসে।
শালিক পাখি গান শুনিয়ে
গেল ভালোবেসে।
ঠোঁট দুটি তার টুকটুকে লাল
পালক গুলো কালো।
চাঁদমামাগো এবার তুমি
পিদিমখানি জ্বালো।
মায়ের মুখে গল্প শুনে
খোকন বুঝি ভাবে,
কবে সে স্বপ্নপুরে
পরীর দেশে যাবে।
একটু পরে ঘুমের দেশে
যাবে খোকন ভেসে,
সাত-সাগরের পারেতে
সেই তেপান্তরের দেশে।
ঘুমের রানী তখন তারে
বেসো তুমি ভালো,
চাঁদমামাগো এবার তুমি
পিদিমখানি জ্বালো।
১৪.

কে মেরেছে কে ধরেছে

কে মেরেছে কে ধরেছে
কে মেরেছে কে ধরেছে
কে দিয়েছে গাল ?
তাইতো খুকু রাগ করেছে
ভাত খায়নি কাল।
১৫.

হাট্টিমা টিম টিম

হাট্টিমা টিম টিম
হাট্টিমা টিম টিম
তারা মাঠে পাড়ে ডিম।
তাদের খাড়া দুটো শিং
তারা হাট্টিমা টিম টিম।
১৬.

আমরা দুটি ভাই

আমরা দুটি ভাই
আমরা দুটি ভাই
শিবের গাজন গাই।
ঠাকুমা গেছেন গয়া কাশী
ডুগডুগি বাজাই।
১৭.

আমার পুষি ভীষণ ভালো

আমার পুষি ভীষণ ভালো
আমার পুষি ভীষণ ভালো
মাছ খায় না মোটে।
দুধ দিয়ে ভাত মেখে দিলে
খায় সে চেটেপুটে।
১৮.

তাঁতির বাড়ি ব্যাঙের বাসা

তাঁতির বাড়ি ব্যাঙের বাসা
তাঁতির বাড়ি ব্যাঙের বাসা
কোলাব্যাঙের ছা,
খায় দায়, গান গায়
তাই-রে-নাইরে না।
১৯.

সিংহমামা সিংহমামা

সিংহমামা সিংহমামা
সিংহমামা সিংহমামা
মাংস খেতে চাও?
রাজহাস দেব তোমায়
হিংসা ভুলে যাও।
২০.

ঘুম পাড়ানী ঘুমের পরী

ঘুম পাড়ানী ঘুমের পরী
আয়রে আয় আয়রে আয়
সোনামনির দুটি চোখে
ঘুমের পরশ দিয়ে যা।।
ফুলের দেশে যাবে সে
স্বপ্ন মধুর আবেশে
পাখনা মেলে উড়ে উড়ে
বহু দূরে নিয়ে যা।।
আয়রে পরী আয়না রে
ধরছে খুকু বায়না যে
ছন্দ তুলে দুলে দুলে
ফুলে ফুলে নিয়ে যা।।
২১.

আয় ঘুম আয়রে

আয় ঘুম আয়রে
আয় ঘুম আয়রে
মাধবী এ রাতে তন্দ্রাহারা চোখে।
ঘুম নেমে আয়
আয়রে ঘুম নেমে আয়।
আয় ঘুম আয়রে
মাধবী এ রাতে তন্দ্রাহারা চোখে।
ঘুম নেমে আয়রে
ঘুম নেমে আয়রে।
২২.

আয় ঘুম যায় ঘুম

আয় ঘুম যায় ঘুম
আয় ঘুম যায় ঘুম
দত্ত পাড়া দিয়ে।
দত্ত বুড়ি পান খেয়েছে
দোক্তা পাতা দিয়ে।
২৩.

কিসের মাসি কিসের পিসি

কিসের মাসি কিসের পিসি
কিসের মাসি কিসের পিসি
কিসের বৃন্দাবন?
এতদিনো জানল খুকু
মা বড় ধন।
২৪.

নোটন নোটন পায়রাগুলি

নোটন নোটন পায়রাগুলি
নোটন নোটন পায়রাগুলি
ঝোটন বেঁধেছে।
ওপাড়া তে ছেলেমেয়ে
নাইতে নেমেছে।
দুই ধারে দুই রুই কাতলা
ভেসে উঠেছে।
কে দেখেছে কে দেখেছে
দাদা দেখেছে।
দাদার হাতে কলম ছিল
ছুঁড়ে মেরেছে,
উঃ বড্ড লেগেছে।
২৫.

বৃষ্টি পড়ে টাপুর টুপুর নদে এল বান

বৃষ্টি পড়ে টাপুর টুপুর নদে এল বান
বৃষ্টি পড়ে টাপুর টুপুর নদে এল বান,
শিব ঠাকুরের বিয়ে হল তিন কন্যা দান।
এক কন্যা রাঁধেন বাড়েন, এক কন্যা খান,
এক কন্যা রাগ করে বাপের বাড়ি যান।
২৬.

দোল দোল দুলুনি

দোল দোল দুলুনি
দোল দোল দুলুনি
রাঙা মাথায় চিরুনি,
বর আসবে যখনি
নিয়ে যাবে তখনি।
২৭.

খোকা গেল মাছ ধরতে

খোকা গেল মাছ ধরতে
খোকা গেল মাছ ধরতে
ক্ষীর নদীর কূলে,
ছিপ নিয়ে গেল কোলা ব্যাঙে
মাছ নিয়ে গেল চিলে।
২৮.

ঝিলের জলে পদ্ম ভাসে

ঝিলের জলে পদ্ম ভাসে
ঝিলের জলে পদ্ম ভাসে
মায়ের কোলে খোকন হাসে,
খোকন যাবে মামার বাড়ি
সঙ্গে নেবে রসের হাঁড়ি।
২৯.

তাই তাই তাই মামা বাড়ি যাই

তাই তাই তাই মামা বাড়ি যাই
তাই তাই তাই মামা বাড়ি যাই
মামা বাড়ি ভারী মজা কিল চড় নাই।
মামি দিল দুধ ভাত দুয়ারে বসে খাই
তাই তাই তাই মামা বাড়ি যাই।
মামা বাড়ি ভারী মজা কিল চড় নাই
মামা এলো ছিপ নিয়ে মাছ ধরতে যাই।
তাই তাই তাই মামা বাড়ি যাই
মামা বাড়ি ভারী মজা কিল চড় নাই।
৩০.

টিয়া টিয়া সবুজ টিয়া

টিয়া টিয়া সবুজ টিয়া
টিয়া টিয়া সবুজ টিয়া
ঠোঁটটা তোমার লাল।
আজ তুমি যাও গো উড়ে
আবার এসো কাল।
…………………………………………………………………………

শিশুদের ঘুমপাড়ানি গান শোনানোর উপকারিতা :

১. মা ও সন্তানের সম্পর্ক গভীর হয়
একটি শিশু সবার প্রথম তার মায়ের আওয়াজ চিনতে শেখে।বিশেষজ্ঞদের মতে ঘুমপাড়ানি গান এক্ষেত্রে বাচ্চাদের ভীষণভাবে সাহায্য করে।মা যখন তার সন্তানকে গান শুনিয়ে ঘুম পাড়ায়,সন্তান তার মায়ের উপস্থিতি বুঝতে পারে।মায়ের গান শুনে সে তখন নিশ্চিন্তে ঘুমোতে পারে। এভাবে মা ও সন্তানের সম্পর্ক আরও গভীর হয়ে ওঠে।
২. শিশুর মানসিক বিকাশ ঘটায়
ঘুমপাড়ানি গান শিশুর মানসিক বিকাশ ঘটাতে সাহায্য করে।এটি শিশুর মস্তিষ্কের বিভিন্ন অংশকে উত্তেজিত করে যা মানসিক বিকাশ ঘটায়।এছাড়া বাচ্চার গানের মাধ্যমে ভিন্ন ভিন্ন ধ্বনির মধ্যে যে পার্থক্য রয়েছে তা বুঝতে শেখে।
৩. বাচ্চা ভালো ঘুমাতে পারে
গান বাচ্চাদের তাড়াতাড়ি ঘুম পাড়াতে সাহায্য করে। ঘুম গাঢ় হয়।খেয়াল করে দেখবেন,অনেক সময় ঠিকঠাক ঘুম না হলে বাচ্চারা কান্নাকাটি করে।তাই দুষ্টু সোনাকে ঘুম পাড়াতে ম্যাজিকের মতো কাজ করে ঘুমপাড়ানি গান।
৪. ভাষার উপর বাচ্চার দখল বাড়ায়
ঘুমপাড়ানি গান বাচ্চার ভাষা শেখার ক্ষমতা বাড়ায়। ধীরে ধীরে ওরা গানের শব্দ মনে রাখতে শেখে এবং সঠিক সময় তার প্রয়োগ করতে শুরু করে।
৫. শিশুর মনের ভয় দূর করে
মায়ের মুখে গান শুনতে শুনতে বাচ্চারা নিশ্চিন্তে ঘুমাতে পারে।মা যে পাশেই আছে এই অনুভূতি ওদের মনে সাহস জোগায়। যা ওদের সাহসী করে তোলে এবং ভবিষ্যতে যে কোনও প্রতিকূলতার সম্মুখীন হতে শেখায়।

জানুন পর্যাপ্ত ঘুমের অভাবে শিশুর কোন কোন সমস্যা হতে পারে:

একটি শিশুর সার্বিক বিকাশের জন্য সঠিক ঘুম খুবই প্রয়োজনীয়।পর্যাপ্ত ঘুম না হলে লেপটিন নামক হরমোনের ক্ষরণ কমে যায়।এই হরমোন খিদে নিয়ন্ত্রণে সাহায্য করে।এই হরমোনের ক্ষরণ কমে গেলে মস্তিষ্ক শরীরকে খিদে নিয়ন্ত্রণ করার সিগনাল পাঠাতে পারে না।ফলত নানারকম শারীরিক সমস্যা দেখা দেয়।শুধু তাই নয় এর কারণে মানসিক সমস্যাও সৃষ্টি হতে পারে। একনজরে দেখে নেওয়া যাক সেইসব সমস্যাগুলি-
মানসিক বিকাশ রোধ–সঠিক ঘুম না হলে শিশুর মস্তিষ্কের বিকাশ রোধ হতে পারে।যা ভবিষ্যতে আরও সমস্যা ডেকে আনতে পারে।
শারীরিক বৃদ্ধি হ্রাস–শিশুর বৃদ্ধির জন্য যে হরমোন প্রয়োজন তা কেবলমাত্র ঘুমের সময় ক্ষরণ হয়।
ঘুম কম হলে এই হরমোনের ক্ষরণ কমে যায়। স্বাভাবিকভাবেই তখন শিশুর বৃদ্ধির হারও কমে।
ভারী শরীর বা ওবিসিটি–কম ঘুম শিশুদের মধ্যে এই সমস্যাটি ডেকে আনতে পারে।কম ঘুমের কারণে শরীরে লেপটিন হরমোনের ক্ষরণ কমে যায়।তখন খিদের উপর কোনও নিয়ন্ত্রণ থাকে না।বাচ্চারা প্রয়োজনের তুলনায় বেশি খায় ও ফলে ওজন বাড়তে থাকে।
রোগ প্রতিরোধ ক্ষমতা কমে–কম ঘুমানোর কারণে স্বাভাবিকভাবেই শিশুর শরীর ক্লান্ত থাকে।রোগ প্রতিরোধ করার ক্ষমতা কমতে থাকে।অল্পতেই সর্দি-কাশি,জ্বরের মতো নানা শারীরিক সমস্যা দেখা দেয়।

শিশুর পর্যাপ্ত ঘুমের জন্য কার্যকরী কিছু টিপস

জন্মের পর একটি শিশুর সারাদিনে অন্তত ১০-১৮ ঘণ্টা ঘুম দরকার।বয়স বাড়ার সঙ্গে সঙ্গে সময়ের অঙ্কটা কমতে থাকলেও শিশুর পর্যাপ্ত ঘুম ভীষণ দরকার।
আপনার সোনামণি যাতে সঠিক সময় ভালোভাবে ঘুমাতে পারে তার জন্য রইলো কিছু টিপস–
দিনের বেলা বাচ্চাকে যতটা সম্ভব চনমনে থাকতে দিন। হাত পা ছুড়ে খেলা করতে দিন।শারীরিক পরিশ্রম হলে তবেই বাচ্চা রাতে তাড়াতাড়ি ঘুমিয়ে পড়বে,ঘুম গাঢ়ও হবে।বিকেলের পর বাচ্চাকে এমন কিছু খেলাবেন না, যা ওদের আরও উত্তেজিত করতে পারে।কারণ একবার কোনও কিছু নিয়ে মেতে উঠলে বাচ্চাকে ঘুম পাড়ানো খুব কঠিন।
অবশ্যই প্রত্যেকদিন একই রুটিন মাফিক খাবার খাইয়ে বাচ্চাকে ঘুম পাড়ান।তবেই ধীরে ধীরে ওদের সেটি অভ্যাসে পরিণত হবে।
বাচ্চাকে নিরাপদ বোধ করতে দিন।বাড়িতে এমন পরিবেশ রাখুন যাতে বাচ্চার কোনও অসুবিধা না হয়।
খেয়াল রাখুন বাচ্চার ঘুমের সময় শোবার ঘরে যাতে কোনও বেশি আওয়াজ না যায়।প্রয়োজনে ঘরে হালকা আলো জ্বালিয়ে রাখুন।ঘর অন্ধকার থাকলে বাচ্চার ঘুম ভালো হয়।
বাংলায় ৩০টি জনপ্রিয় ঘুমপাড়ানি গান ছড়া গান Ghumparani Gaan Chara Gaan

 

Transliteration in English

banglay 30ti janpriy ghumparani ganghum parani masi pisiayre pakhi lej jholachad utheche phul phutechekhokan khokan kare maykhoka ghumale para juralokhoka jabe shbashur barikhokan khokan dakpariputu nache kon khane?ay ay chad mamaay ay tiyeeso eso eso ghumer pari esogol karona gol karona chotan ghumay khatesurjimama namal pateke mereche ke dharechehattima tim timaamra duti bhaiamar pushi bhishan bhalotatir bari bjanger basasinghmama singhmamaghum parani ghumer pariay ghum ayreay ghum jay ghumkiser masi kiser pisinotan notan payragulibrishti pare tapur tupur nade el bandol dol dulunikhoka gel mach dhartejhiler jale padm bhasetai tai tai mama bari jaitiya tiya sabuj tiyashishuder ghumparani gan shonanor upkarita :janun parjapt ghumer obhabe shishur kon kon samsja hate pare:shishur parjapt ghumer janj karjakri kichu tipas
banglay 30ti janpriy ghumparani gan

1.

ghum parani masi pisi

ghum parani masi pisi
ghum parani masi pisi
moder bari eso।
khat nai palang nai
asan pete baso।
bata bhara pan debo
gal bhare kheyo।
binni dhaner khai debo
achal pete nio।
khokar chokhe ghum nai
ghum ene dio।

2.
ayre pakhi lej jhola
ayre pakhi lej jhola
ayre pakhi lej jhola
khokake niye kar khela।
khabi dabi kalaklabi
khokake mor ghum parabi।

3.
chad utheche phul phuteche
chad utheche phul phuteche
chad utheche phul phuteche
kadam talay ke ?
hati nachche, ghora nachche
sonamnir be।

4.
khokan khokan kare may
khokan khokan kare may
khokan khokan kare may
khokan geche kader nay ?
satta kake dar bay
khokanre tui ghare ay।

5.
khoka ghumale para juralo
khoka ghumale para juralo
khoka ghumale para juralo
bargi elo deshe।
bulbulite dhan kheyeche
khajna deb kise?
dhan phuralo pan phuralo
khajnar upay ki?
ar kata din sabur karo
rasun bunechi।

6.
khoka jabe shbashur bari
khoka jabe shbashur bari
khoka jabe shbashur bari
sangge jabe ke?
ghare ache hulo beral
komar bedheche।

7.
khokan khokan dakpari
khokan khokan dakpari
khokan khokan dakpari
khokan moder kar bari ?
ayre khokan ghare ay
dudh makha bhat kake khay।

8.
putu nache kon khane?
putu nache kon khane?
putu nache kon khane?
shatadler majhkhane।
sekhane putu ki kare?
chul jhare ar phul pare।

9.
ay ay chad mama
ay ay chad mama
ay ay chad mama
tip diye ja।
chader kapale chad
tip diye ja।
dhan bhangle kuro deb
mach katle muro deb,
kalo garur dudh deb
dudh khaoar bati deb,
ay ay chad mama
tip diye ja।

10.
ay ay tiye
ay ay tiye
ay ay tiye
naye bhara diye।
na niye gel boal mache
tai na dekhe bhodar nache।
ore bhodar phire cha
khokar nachan dekhe ja।

11.
eso eso eso ghumer pari eso
eso eso eso ghumer pari eso
eso eso eso ghumer pari eso
mayer sona tukur chokhe
asan pete baso।

12.
gol karona gol karona chotan ghumay khate
gol karona gol karona chotan ghumay khate
gol karona gol karona chotan ghumay khate
ei ghumke kinte hal naoab barir hate।
sona nay, rupa nay, dilam motir mala
tai to chotan ghumiye ache ghar kare ujala।

13.
surjimama namal pate
surjimama namal pate
surjimama namal pate
nibhal diner alo।
chad mamago ebar tumi
pidim khani jbalo।
surjimama namlo pate
nibhal diner alo।
khokanke mor gan shonale
bul-bulira ese।
shalik pakhi gan shuniye
gel bhalobese।
thot duti tar tuktuke lal
palak gulo kalo।
chadmamago ebar tumi
pidimkhani jbalo।
mayer mukhe galp shune
khokan bujhi bhabe,
kabe se sbapnpure
parir deshe jabe।
ektu pare ghumer deshe
jabe khokan bhese,
sat-sagrer parete
sei tepantrer deshe।
ghumer rani takhan tare
beso tumi bhalo,
chadmamago ebar tumi
pidimkhani jbalo।

14.
ke mereche ke dhareche
ke mereche ke dhareche
ke mereche ke dhareche
ke diyeche gal ?
taito khuku rag kareche
bhat khayni kal।

15.
hattima tim tim
hattima tim tim
hattima tim tim
tara mathe pare dim।
tader khara duto shing
tara hattima tim tim।

16.
amra duti bhai
amra duti bhai
amra duti bhai
shiber gajan gai।
thakuma gechen gaya kashi
dugdugi bajai।

17.
amar pushi bhishan bhalo
amar pushi bhishan bhalo
amar pushi bhishan bhalo
mach khay na mote।
dudh diye bhat mekhe dile
khay se chetepute।

18.
tatir bari bjanger basa
tatir bari bjanger basa
tatir bari bjanger basa
kolabjanger cha,
khay day, gan gay
tai-re-naire na।

19.
singhmama singhmama
singhmama singhmama
singhmama singhmama
mangs khete chao?
rajhas deb tomay
hingsa bhule jao।

20.
ghum parani ghumer pari
ghum parani ghumer pari
ayre ay ayre ay
sonamnir duti chokhe
ghumer parash diye ja।।
phuler deshe jabe se
sbapn madhur abeshe
pakhna mele ure ure
bahu dure niye ja।।
ayre pari ayna re
dharche khuku bayna je
chand tule dule dule
phule phule niye ja।।

21.
ay ghum ayre
ay ghum ayre
ay ghum ayre
madhbi e rate tandrahara chokhe।
ghum neme ay
ayre ghum neme ay।
ay ghum ayre
madhbi e rate tandrahara chokhe।
ghum neme ayre
ghum neme ayre।

22.
ay ghum jay ghum
ay ghum jay ghum
ay ghum jay ghum
datt para diye।
datt buri pan kheyeche
dokta pata diye।

23.
kiser masi kiser pisi
kiser masi kiser pisi
kiser masi kiser pisi
kiser brindaban?
etdino janal khuku
ma bar dhan।

24.
notan notan payraguli
notan notan payraguli
notan notan payraguli
jhotan bedheche।
opara te chelemeye
naite nemeche।
dui dhare dui rui katla
bhese utheche।
ke dekheche ke dekheche
dada dekheche।
dadar hate kalam chil
chure mereche,
uh badd legeche।

25.

brishti pare tapur tupur nade el ban

brishti pare tapur tupur nade el ban
brishti pare tapur tupur nade el ban,
shib thakurer biye hal tin kanja dan।
ek kanja radhen baren, ek kanja khan,
ek kanja rag kare baper bari jan।

26.
dol dol duluni
dol dol duluni
dol dol duluni
ranga mathay chiruni,
bar asbe jakhni
niye jabe takhni।

27.
khoka gel mach dharte
khoka gel mach dharte
khoka gel mach dharte
kshir nadir kule,
chip niye gel kola bjange
mach niye gel chile।

28.
jhiler jale padm bhase
jhiler jale padm bhase
jhiler jale padm bhase
mayer kole khokan hase,
khokan jabe mamar bari
sangge nebe raser hari।

29.
tai tai tai mama bari jai
tai tai tai mama bari jai
tai tai tai mama bari jai
mama bari bhari maja kil char nai।
mami dil dudh bhat duyare base khai
tai tai tai mama bari jai।
mama bari bhari maja kil char nai
mama elo chip niye mach dharte jai।
tai tai tai mama bari jai
mama bari bhari maja kil char nai।

30.
tiya tiya sabuj tiya
tiya tiya sabuj tiya
tiya tiya sabuj tiya
thotta tomar lal।
aj tumi jao go ure
abar eso kal।
…………………………………………………………………………

shishuder ghumparani gan shonanor upkarita :

1. ma o santaner sampark gabhir hay
ekti shishu sabar pratham tar mayer aoaj chinte shekhe।bisheshagyder mate ghumparani gan ekshetre bachchader bhishanbhabe sahajj kare।ma jakhan tar santanke gan shuniye ghum paray,santan tar mayer upsthiti bujhte pare।mayer gan shune se takhan nishchinte ghumote pare। ebhabe ma o santaner sampark arao gabhir haye othe।

2. shishur mansik bikash ghatay
ghumparani gan shishur mansik bikash ghatate sahajj kare।eti shishur mastishker bibhinn ongshke uttejit kare ja mansik bikash ghatay।echara bachchar ganer madhjme bhinn bhinn dhbanir madhje je parthakj rayeche ta bujhte shekhe।

3. bachcha bhalo ghumate pare
gan bachchader taratari ghum parate sahajj kare। ghum garh hay।kheyal kare dekhben,onek samay thikthak ghum na hale bachchara kannakati kare।tai dushtu sonake ghum parate mjajiker mato kaj kare ghumparani gan।

4. bhashar upar bachchar dakhal baray
ghumparani gan bachchar bhasha shekhar kshamta baray। dhire dhire ora ganer shabd mane rakhte shekhe ebang sathik samay tar prayog karte shuru kare।

5. shishur maner bhay dur kare
mayer mukhe gan shunte shunte bachchara nishchinte ghumate pare।ma je pashei ache ei onubhuti oder mane sahas jogay। ja oder sahsi kare tole ebang bhabishjte je konao pratikultar sammukhin hate shekhay।

janun parjapt ghumer obhabe shishur kon kon samsja hate pare:

ekti shishur sarbik bikasher janj sathik ghum khubai prayojniy।parjapt ghum na hale leptin namak harmoner ksharan kame jay।ei harmon khide niyantrne sahajj kare।ei harmoner ksharan kame gele mastishk sharirke khide niyantran karar signal pathate pare na।phalat nanarakam sharirik samsja dekha dey।shudhu tai nay er karne mansik samsjao srishti hate pare। ekanajre dekhe neoa jak seisab samsjaguli-

mansik bikash rodh–sathik ghum na hale shishur mastishker bikash rodh hate pare।ja bhabishjte arao samsja deke ante pare।

sharirik briddhi hras–shishur briddhir janj je harmon prayojan ta kebalmatr ghumer samay ksharan hay।
ghum kam hale ei harmoner ksharan kame jay। sbabhabikbhabei takhan shishur briddhir harao kame।
bhari sharir ba obisiti–kam ghum shishuder madhje ei samsjati deke ante pare।kam ghumer karne sharire leptin harmoner ksharan kame jay।takhan khider upar konao niyantran thake na।bachchara prayojner tulnay beshi khay o phale ojan barte thake।

rog pratirodh kshamta kame–kam ghumanor karne sbabhabikbhabei shishur sharir klant thake।rog pratirodh karar kshamta kamte thake।olptei sardi-kashi,jbarer mato nana sharirik samsja dekha dey।

shishur parjapt ghumer janj karjakri kichu tipas
janmer par ekti shishur saradine ontat 10-18 ghanta ghum darkar।bayas barar sangge sangge samyer ongkta kamte thakleo shishur parjapt ghum bhishan darkar।

apnar sonamni jate sathik samay bhalobhabe ghumate pare tar janj railo kichu tipas–

diner bela bachchake jatta sambhab chanamne thakte din। hat pa chure khela karte din।sharirik parishram hale tabei bachcha rate taratari ghumiye parbe,ghum garhao habe।bikeler par bachchake eman kichu khelaben na, ja oder arao uttejit karte pare।karan ekbar konao kichu niye mete uthle bachchake ghum parano khub kathin।

obashjai pratjekdin ekai rutin maphik khabar khaiye bachchake ghum paran।tabei dhire dhire oder seti obhjase parinat habe।

bachchake nirapad bodh karte din।barite eman paribesh rakhun jate bachchar konao osubidha na hay।
kheyal rakhun bachchar ghumer samay shobar ghare jate konao beshi aoaj na jay।prayojne ghare halka alo jbaliye rakhun।ghar ondhkar thakle bachchar ghum bhalo hay।