আগের সব মুরব্বিয়ান | Ager Sob Murubbiyan | Amir Song

দেখা হয়েছে: 0

Bangla Lyrics

আগের সব মুরব্বিয়ান
Ager Sob Murubbiyan
Amir Song
কথা ও সুর : Kari Amir Uddin Ahmed
আগের সব মুরব্বিয়ান’
শাবানের চাঁন্দেরে ডাকতা’ বাত্তির চাঁন ।
পাঞ্জাতনে বিশ্বাস করতা, একআত্মা একদেহ প্রান ।।
শাবানের চাঁন্দেরে ডাকতা’ বাত্তির চাঁন ।
আল্লার নুরে নবী পয়দা, ঈমান থাকলে মিলব ফায়দা
যার খাতিরে নিজে খোদায়, বানাইলা জমিন আছমান ।
বলছেন নবীর পাক জবানে, আহলে বায়েত যারা মানে
উদ্ধার পাইবা ঘোর নিদানে, নূহের তরণীর সমান ।।
শাবানের চাঁন্দেরে ডাকতা’ বাত্তির চাঁন ।
আলী” নাম প্রায় সকল গ্রামে, বেশীর্ভাগ মানুষের নামে
জারী গাইতা মহররমে, কাইন্দা হইতা পেরেশান ।
পোলাও ক্ষীর হালুয়া রুটি, শিন্নি দিতা বাটি বাটি
তাঁরাই ছিলেন ভক্ত খাঁটি, বুঝতা তাঁরা মানীর মান ।।
শাবানের চাঁন্দেরে ডাকতা’ বাত্তির চাঁন ।
এক তারিখে জন্ম যাহার, বিবি জয়নব নামটি তাঁহার
বেটি হযরত মাই ফাতেমার, যার আদর্শ অফুরান ।
৩ তারিখ হুছাইন মউলার, ৪ তারিখ আব্বাস আলমদার
জয়নাল আবদীন শাহাজাদার, জন্ম ৫ তারিখ শাবান ।।
শাবানের চাঁন্দেরে ডাকতা’ বাত্তির চাঁন ।
শাবানের সাত তারিখেতে, হযরত কাশেম জন্ম তাতে
শহীদ হইলেন কারবালাতে, কাঁনতেছে সখিনার প্রান ।
আলীআকবর এই মাসেতে, জন্ম এগারই শাবানেতে
এজিদের বাহিনীর হাতে, কারবালাতে দিলেন জান ।।
শাবানের চান্দেরে ডাকতা’বাত্তির চাঁন ।
মাহাদী আইলেন ধরণীতে, ১৫ তারিখ শাবানেতে
জাহির হইবা বায়তুল্লাতে, আমীর উদ্দিনের ঈমান ।
আকাশ হইতে ঈছা আইবা, ইমাম মাহাদীর সঙ্গী হইবা
সত্য প্রতিষ্ঠা করিবা, আল্লাহ পাকের সংবিধান ।।
শাবানের চাঁন্দেরে ডাকতা’ বাত্তির চাঁন ।

Transliteration in English

ager sab murbbiyan
Ager Sob Murubbiyan
Amir Song
katha o sur : Kari Amir Uddin Ahmed

ager sab murbbiyan’
shabaner chandere dakta’ battir chan ।
panjatne bishbas karta, ekaatma ekdeh pran ।।
shabaner chandere dakta’ battir chan ।

allar nure nabi payda, iman thakle milab phayda
jar khatire nije khoday, banaila jamin achman ।
balchen nabir pak jabane, ahle bayet jara mane
uddhar paiba ghor nidane, nuher tarnir saman ।।
shabaner chandere dakta’ battir chan ।

ali” nam pray sakal grame, beshirbhag manusher name
jari gaita mahararme, kainda haita pereshan ।
polao kshir haluya ruti, shinni dita bati bati
tarai chilen bhakt khati, bujhta tara manir man ।।
shabaner chandere dakta’ battir chan ।

ek tarikhe janm jahar, bibi jayanab namti tahar
beti hajarat mai phatemar, jar adarsh ophuran ।
3 tarikh huchain maular, 4 tarikh abbas alamdar
jaynal abdin shahajadar, janm 5 tarikh shaban ।।
shabaner chandere dakta’ battir chan ।

shabaner sat tarikhete, hajarat kashem janm tate
shahid hailen karbalate, kanteche sakhinar pran ।
aliakabar ei masete, janm egarai shabanete
ejider bahinir hate, karbalate dilen jan ।।
shabaner chandere dakta’battir chan ।

mahadi ailen dharnite, 15 tarikh shabanete
jahir haiba baytullate, amir uddiner iman ।
akash haite icha aiba, imam mahadir sanggi haiba
satj pratishtha kariba, allah paker sangbidhan ।।
shabaner chandere dakta’ battir chan ।