বনমালী তুমি পরজনমে হইও রাধা

দেখা হয়েছে: 571

শিল্পী: মলয় ঘোষঅ্যালবাম: সুন্দর নাউয়ের মাঝিসুরকার: প্রচলিতগীতিকার: প্রচলিতবিভাগ: বিবিধ

Bangla Lyrics

আমি মরিয়া হইবো শ্রীনন্দের নন্দন
তোমাকে বানাবো আধা
বনমালী তুমি পরজনমে হইও রাধা ।।

তুমি আমারই মতন কান্দিয়া কান্দিও
কৃষ্ণ কৃষ্ণ নাম বদনে বলিও ।।
যাইও যমুনার ঐ ঘাটে যাইও
আমার রঙ্গটি ছিল কত সাদা
বনমালী তুমি পরজনমে হইও রাধা ।।

তুমি আমারই মতন জ্বলিও জ্বলিও
বিরহ কুসুম হার গলেতে পরিও ।।
ঐ প্রেম না করিয়া
ছিলেম তো ভাল
আমার মনটি ছিল কত সাদা
বনমালী তুমি পরজনমে হইও রাধা ।।

ভাবিয়া সরোজ কয়
ঐ কৃষ্ণ ফদ
প্রেমেরও মায়া ডরে বান্ধিও বান্ধিও ।।

তুমি বুঝবে তখন ।।
নারীর কি বেদন
রাধার প্রাণে ছিল কত ব্যথা
বনমালী তুমি পরজনমে হইও রাধা ।।

Transliteration in English

ami mariya haibo shrinnder nandan
tomake banabo adha
banmali tumi parajanme haio radha ।।
tumi amarai matan kandiya kandio
krishn krishn nam badne balio ।।
jaio jamunar  oi ghate jaio
amar ranggti chil kat sada
banmali tumi parajanme haio radha ।।
tumi amarai matan jbalio jbalio
birah kusum har galete pario ।।
oi prem na kariya
chilem to bhal
amar manti chil kat sada
banmali tumi parajanme haio radha ।।
bhabiya saroj kay
oi krishn phad
premerao maya dare bandhio bandhio ।।
tumi bujhbe takhan ।।
narir ki bedan
radhar prane chil kat bjatha
banmali tumi parajanme haio radha ।।