Ayub Bachchu | LRB | আইয়ুব বাচ্চু

দেখা হয়েছে: 0

Bangla Lyrics

ঘুমন্ত শহরে
আইয়ুব বাচ্চু
Song: Ghumonto Shohore | ঘুমন্ত শহরে Artist: LRB Lyricist: Angel Shafiq Composer: Ayub Bachchu Album: Ghumonto Shohore
ঘুমন্ত শহরে, রূপালী রাতে

স্বপ্নের ও নীল চাদর বিছিয়ে
কষ্টের শীতল আবরন জড়িয়ে
আমি আছি আছি, তোমার স্মৃতিতে
ভালবাসার সরল বাঁধন ছিঁড়ে
চলে গেছ এই হৃদয়টাকে ভেঙ্গে
তুমি আমি একই শহরে
তবুও একাকী ভিন্ন গ্রহে!

মনে পরে সেই নিয়ন জ্বলা রাতে
অনন্ত প্রেম দিয়েছি উজার করে
নিঃসঙ্গ নিশি পথিক পেছনে ফেলে
পথ হেঁটেছি বাঁধা দুটি হাতে
দূর আধারের ভালবাসায় হারাতে
ছুটে ছিলাম সেই রূপালী রাতে

এই রাতে সব প্রেম হারিয়েছি অকারনে
নিশিব্যস্ত মানুষ হয়েছি কেমনে?
সমুদ্র কোলাহলের মত অবিরাম ক্ষণে
নগরের যত বিশাদ আমাকে ভর করে
দরজার চৌকাঠকে পিড়ি বানিয়ে
বিনিদ্র জেগে আছি এই রূপালী রাতে

ঘুমন্ত শহরে, রূপালী রাতে
স্বপ্নের ও নীল চাদর বিছিয়ে
কষ্টের শীতল আবরন জড়িয়ে
আমি আছি আছি, তোমার স্মৃতিতে
ভালবাসার সরল বাঁধন ছিঁড়ে
চলে গেছ এই হৃদয়টাকে ভেঙ্গে
তুমি আমি একই শহরে

তবুও একাকী ভিন্ন গ্রহে!
Ghumonto Shohore - ঘুমন্ত শহরে  Ayub Bachchu  LRB  আইয়ুব বাচ্চু

Transliteration in English

ghumant shahre
aiyub bachchu
Song: Ghumonto Shohore | ghumant shahre Artist: LRB Lyricist: Angel Shafiq Composer: Ayub Bachchu Album: Ghumonto Shohore

ghumant shahre, rupali rate

sbapner o nil chadar bichiye
kashter shital abaran jariye
ami achi achi, tomar smritite
bhalbasar saral badhan chire
chale gech ei hridaytake bhengge
tumi ami ekai shahre
tabuo ekaki bhinn grahe!

mane pare sei niyan jbala rate
onant prem diyechi ujar kare
nihsangg nishi pathik pechne phele
path hetechi badha duti hate
dur adharer bhalbasay harate
chute chilam sei rupali rate

ei rate sab prem hariyechi okarne
nishibjast manush hayechi kemne?
samudr kolahler mat obiram kshane
nagrer jat bishad amake bhar kare
darjar choukathke piri baniye
binidr jege achi ei rupali rate

ghumant shahre, rupali rate
sbapner o nil chadar bichiye
kashter shital abaran jariye
ami achi achi, tomar smritite
bhalbasar saral badhan chire
chale gech ei hridaytake bhengge
tumi ami ekai shahre

tabuo ekaki bhinn grahe!