নির্জন যমুনার কূলে

দেখা হয়েছে: 194

শিল্পী: দিলরুবা খানগীতিকার: দূরবীন শাহবিভাগ: বিবিধ

Bangla Lyrics

নির্জন যমুনার কূলে
বসিয়া কদম্ব তলে
বাঁজায় বাঁশী বন্ধু শ্যামরায় ।।

বাঁশীতে কি মধু ভরা আমারে করিল সারা
আমি নারী ঘরে থাকা দায়
কালার বাঁশী হলো বাম বলে শুধু রাধা নাম।।
কুলবঁধুর কুলমান মজায়
বাঁশীর সুরে অঙ্গ জ্বলে ঘরের জল বাহিরে ফেলে
মনে লয় যামু যমুনায়

শোন গো ললিতে সখী বন্ধু ছাড়া কেমনে থাকি
প্রাণপাখী উড়ে যেতে চায় ।।
আমি নারী কুলবালা কালার বাঁশী দিল জ্বালা।।
অঙ্গ কালা বন্ধুর চিন্তায়
যদি আমার কেউ থাকো বন্ধু এনে প্রাণটি রাখো
মন প্রাণ সব সঁপিব তার পা’য়

ভুবনমোহন সুরে ভাইটাল নদী উজান ধরে
জ্বলে অনল আমার অন্তরায়
মনের লয় সন্ন্যাসী হইয়া দেখবো তারে তল্লাসিয়া
কোন বনে সে বাঁশরী বাজায়
নইলে কলসী বেন্ধে গলে ঝাঁপ দেবো যমুনায় জলে
প্রাণ ত্যাজিব বলে দূরবীন শাহ

Transliteration in English

nirjan jamunar kule
basiya kadamb tale
bajay bashi bandhu shjamray ।।
bashite ki madhu bhara amare karil sara
ami nari ghare thaka day
kalar bashi halo bam bale shudhu radha nam।।
kulabdhur kulman majay
bashir sure ongg jbale gharer jal bahire phele
mane lay jamu jamunay
shon go lalite sakhi bandhu chara kemne thaki
pranpakhi ure jete chay ।।
ami nari kulbala kalar bashi dil jbala।।
ongg kala bandhur chintay
jadi amar keu thako bandhu ene pranti rakho
man  pran sab sapib tar pa’y
bhubanmohan sure bhaital nadi ujan dhare
jbale  onal amar ontray
maner lay sannjasi haiya dekhbo tare tallasiya
kon bane se bashri bajay
naile kalsi bendhe gale jhap debo jamunay jale
pran tjajib bale durbin shah