উড়িয়ে দাও দুপুর তোমার ___রুদ্র মুহম্মদ শহিদুল্লাহ – কবিতা
দেখা হয়েছে: 0
Bangla Lyrics
উড়িয়ে দাও দুপুর তোমার
___রুদ্র মুহম্মদ শহিদুল্লাহ
মেলার মধ্যে একটুখানি খোলামেলা-
একটুখানি কেন ?
খোলামেলা একটুখানি কেন ?
খুলতে পারো হৃদয় তোমার সমস্তটুক,
দেবদারু চুল খুলতে পারো
ভুরুর পাশে কাটা দাগের সবুজ স্মৃতি
স্বপ্ন এবং আগামীকাল এবং তোমার
সবচে’ গোপন লজ্জাটিও খুলতে পারো।
উড়িয়ে দিতে পারো তোমার স্মৃতির ফসিল-
উড়িয়ে দাও দুপুর তোমার শিমুল তুলো,
মেঘের খোঁপায় মুখর বিকেল উড়িয়ে দাও,
উড়িয়ে দাও ব্রীজের নিচের স্বচ্ছ জলে
স্বপ্ন লেখা সবুজ কাগজ।
Transliteration in English
uriye dao dupur tomar
___rudr muhammad shahidullah
melar madhje ektukhani kholamela-
ektukhani ken ?
kholamela ektukhani ken ?
khulte paro hriday tomar samasttuk,
debdaru chul khulte paro
bhurur pashe kata dager sabuj smriti
sbapn ebang agamikal ebang tomar
sabche’ gopan lajjatio khulte paro।
uriye dite paro tomar smritir phasil-
uriye dao dupur tomar shimul tulo,
megher khopay mukhar bikel uriye dao,
uriye dao brijer nicher sbachch jale
sbapn lekha sabuj kagaj।
e boishakhe hat mele chao jharer jhapta,
bheja matir gandhe phele payer angul
e boishakhe hat mele chao jiban badal।
