ঠিকানহীন শহর রিরিক্স | Thikanahin shohor Lyrics | Tarishi Mukherjee | Rishi Panda
দেখা হয়েছে: 0
Bangla Lyrics
Thikanahin shohor Lyrics
Singers – Tarishi Mukherjee , Rishi Panda
Music , Master – Rishi Panda
Lyrics – Shreyam Acharya
বুকের শেকল আগলে আছে
পাথর রঙের ফুল
আগুন ছুঁয়ে তরল হলো
প্রেমে পড়ার ভুল
কষ্ট পাওয়ার শব্দ কি কান
পাতলে শোনা যায়
শুকিয়ে গেছে ভেজা বালিশ
তোমার অপেক্ষায়
তাই আদর মাখা চাদর
নরম মাটির শেষে
ঘুম পাড়িয়ো আমায় ভালোবেসে
কোনো ঠিকানাহীন শহর
নাম না জানা দেশে
পুড়িয়ে দিও আমায় ভালোবেসে
পুড়েছি আমিও আগুনের তলায়
ফিরে যাওয়ার রাস্তা খোঁজে না মন
অজানা মোড়ে বাঁক এলো যে গল্প বলায়
ইতির আগেই ফুরোয় তার জীবন
সুখ যদি সুখী হতে চায়
সমুদ্দুর মেলে না কিনারায়
গুনে যায় দিন তারার মতন
মরচে ধরা বুকের শেকল
রাত্রে ফোটা ফুল
গন্ধ হারাক তোমার মতই
প্রেমে পড়ার ভুল
ভাঙা আয়নাতে কি মুখ চাইলে দেখা যায়
তোমার আমার থেকে ভীষণ সময় নিরুপায়
তাই আদর মাখা চাদর
নরম মাটির শেষে
ঘুম পাড়িয়ো আমায় ভালোবেসে
কোনো ঠিকানাহীন শহর
নাম না জানা দেশে
পুড়িয়ে দিও আমায় ভালোবেসে
Transliteration in English
thikanhin shahar ririks Thikanahin shohor Lyrics Singers – Tarishi Mukherjee , Rishi Panda Music , Master – Rishi Panda Lyrics – Shreyam Acharya buker shekal agle ache pathar ranger phul agun chuye taral halo preme parar bhul kasht paoar shabd ki kan patle shona jay shukiye geche bheja balish tomar opekshay tai adar makha chadar naram matir sheshe ghum pariyo amay bhalobese kono thikanahin shahar nam na jana deshe puriye dio amay bhalobese purechi amio aguner talay phire jaoar rasta khoje na man ojana more bak elo je galp balay itir agei phuroy tar jiban sukh jadi sukhi hate chay samuddur mele na kinaray gune jay din tarar matan marche dhara buker shekal ratre phota phul gandh harak tomar matai preme parar bhul bhanga aynate ki mukh chaile dekha jay tomar amar theke bhishan samay nirupay tai adar makha chadar naram matir sheshe ghum pariyo amay bhalobese kono thikanahin shahar nam na jana deshe puriye dio amay bhalobese