কিচ্ছু চাইনি আমি লিরিক্স | Anirban Bhattacharya

দেখা হয়েছে: 0

Bangla Lyrics

Song name: Kichchu Chaini Aami 

কিচ্ছু চাইনি আমি লিরিক্স

Singer: Anirban Bhattacharya 

Music Composer: Prasen 

Lyricist: Dipangshu Acharya 

কিচ্ছু চাইনি আমি আজীবন ভালবাসা ছাড়া,

আমিও তাদেরই দলে বারবার মরে যায় যারা।

সময়ের ঘষা লেগে শিলালিপি যায় ক্ষয়ে ক্ষয়ে,

আমি একা বসে থাকি প্রেমিকের অপেক্ষা হয়ে।

বাতাসে প্রবাদ আর আকাশে আদিম ধ্রুবতারা,

কিচ্ছু চাইনি আমি আজীবন ভালবাসা ছাড়া।

বাসতে বাসতে ভালো তোমারি দুহাতে গেছি মরে,

আবার এসেছি ফিরে নেভা নেভা ছায়াপথ ধরে।

খুঁজেছি তোমার মুখ সমস্ত উপকথা খুলে,

রাজকুমারীর মায়া পৃথিবী যায়নি আজো ভুলে।

কিচ্ছু চাইনি আমি আজীবন ভালবাসা ছাড়া,

আমিও তাদেরই দলে বারবার মরে যায় যারা।

Transliteration in English

kichchu chaini ami liriks

Singer: Anirban Bhattacharya 

Music Composer: Prasen 

Lyricist: Dipangshu Acharya 

kichchu chaini ami ajiban bhalbasa chara,

amio taderai dale barbar mare jay jara।

samyer ghasha lege shilalipi jay kshaye kshaye,

ami eka base thaki premiker opeksha haye।

batase prabad ar akashe adim dhrubtara,

kichchu chaini ami ajiban bhalbasa chara।

baste baste bhalo tomari duhate gechi mare,

abar esechi phire nebha nebha chayapath dhare।

khujechi tomar mukh samast upaktha khule,

rajkumarir maya prithibi jayni ajo bhule।

kichchu chaini ami ajiban bhalbasa chara,

amio taderai dale barbar mare jay jara।