পড়ে ভূত আর হোসনে মনুরায় | Pore Bhut Ar Hosne Monuray | Key
দেখা হয়েছে: 0
Bangla Lyrics
পড়ে ভূত আর হোসনে মনুরায়
Pore Bhut Ar Hosne Monuray
Key Lyrics
ফকির লালন সাঁই
পড়ে ভূত আর হোসনে মনুরায় ।
কোন হরফে কি ভেদ আছে
নেহাজ করে জানতে হয় ।।
আলিফ হে আর মীম দালেতে
আহমদ নাম লেখা যায়
মিম হরফটা নফি করে
দেখ না খোদা কারে কয় ।।
আকার ছেড়ে নিরাকারে
ভজলিরে আঁন্ধেলা প্রায়
আহাদে আহমদ হলো
করলিনে তার পরিচয় ।।
জাতে ছেফাত ছেফাতে জাত
দরবেশ সিরাজ সাঁই তাই জানিতে পায়
লালন বলে কাঠমোল্লাজি
ভেদ না জেনে গোল বাঁধায় ।।
Transliteration in English
pare bhut ar hosne manuray Pore Bhut Ar Hosne Monuray Key Lyrics phakir lalan sai pare bhut ar hosne manuray । kon harphe ki bhed ache nehaj kare jante hay ।। aliph he ar mim dalete ahamad nam lekha jay mim haraphta naphi kare dekh na khoda kare kay ।। akar chere nirakare bhajlire andhela pray ahade ahamad halo karline tar parichay ।। jate chephat chephate jat darbesh siraj sai tai janite pay lalan bale kathmollaji bhed na jene gol badhay ।।
