মুর্শিদ তত্ত্ব অথৈ গভীরে | Murshid Tottwa Athai Govire | Lalon Fakir
দেখা হয়েছে: 0
Bangla Lyrics
মুর্শিদ তত্ত্ব অথৈ গভীরে
Murshid Tottwa Athai Govire
Lalon Fakir
ফকির লালন সাঁই
মুর্শিদ তত্ত্ব অথৈ গভীরে ।
চার রসের মূল সেই রস
রসিকে জানতে পারে ।।
চার পথে চার নায়েক জানি
খাক আতশ পবন পানি
মুর্শিদ বলে কারে মানি
দেখ দেখি হিসাব করে ।।
শরিয়ত তরিকত আর যে
হাকিকত মারফত লিখেছে
এ চার ছাড়া পথ আছে
জানে দরবেশ ফকিরে ।।
পনের পোয়া দেহের বলন
করতে যদি পার লালন
তবে স্বদেশের চলন
জানবি সেই অনুসারে ।।
Transliteration in English
murshid tattb othoi gabhire Murshid Tottwa Athai Govire Lalon Fakir phakir lalan sai murshid tattb othoi gabhire । char raser mul sei ras rasike jante pare ।। char pathe char nayek jani khak atash paban pani murshid bale kare mani dekh dekhi hisab kare ।। shariyat tarikat ar je hakikat maraphat likheche e char chara path ache jane darbesh phakire ।। paner poa deher balan karte jadi par lalan tabe sbadesher chalan janbi sei onusare ।।
