Dekhbi Jodi Sonar Manush | ফকির লালন সাঁই
দেখা হয়েছে: 0
Bangla Lyrics
দেখবি যদি সোনার মানুষ
Dekhbi Jodi Sonar Manush
ফকির লালন সাঁই
দেখবি যদি সোনার মানুষ
দেখে যারে মন পাগলা ।
অষ্টাঙ্গ গোলাপী বর্ণ
পূর্ণ কায়া ষোলকলা ।।
ময়ূরীর কেশ ফিঙ্গেরি নাক
দেখবি যদি তাকিয়ে দেখ
ঐ রূপ দেখে চুপ মেরে থাক
বংশহীন তাঁর হংস গলা ।।
উরু দুটি তাঁর দেখতে গোল
সিংহ মাজা দেখি কেবল
তাহাতে রয়েছে যুগল
অনাদি কালা ।।
বক্ষস্থলে চাঁদের ছটা
নাভি মূলে ঘোরে ল্যাটা
দুটি বাহু বেলন কাটা
দুটি হস্ত জবা ফুলা ।।
যে দেখে সে মহা যোগী
সে হয় না অন্যভোগী
লালন কয় সেই তো ত্যাগী
হয়েছে তাঁর পূর্ণ কলা ।।
Transliteration in English
dekhbi jadi sonar manush Dekhbi Jodi Sonar Manush phakir lalan sai dekhbi jadi sonar manush dekhe jare man pagla । oshtangg golapi barn purn kaya sholakla ।। mayurir kesh phinggeri nak dekhbi jadi takiye dekh oi rup dekhe chup mere thak bangshhin tar hangs gala ।। uru duti tar dekhte gol singh maja dekhi kebal tahate rayeche jugal onadi kala ।। bakshasthle chader chata nabhi mule ghore ljata duti bahu belan kata duti hast jaba phula ।। je dekhe se maha jogi se hay na onjbhogi lalan kay sei to tjagi hayeche tar purn kala ।।
