দেলদরিয়ায় ডুবলে সে দরিয়ার খবর পায় | Deldoriyay Duble Se Doriyar Khobor Pay | Keylyrics

দেখা হয়েছে: 0

Bangla Lyrics

দেলদরিয়ায় ডুবলে সে দরিয়ার খবর পায়
Deldoriyay Duble Se Doriyar Khobor Pay
ফকির লালন সাঁই
দেলদরিয়ায় ডুবলে সে
দরিয়ার খবর পায় ।
নইলে পুঁথি পড়ে পন্ডিত হইলে
কি হয় ।।
স্বয়ং রূপ দর্পণে ধরে
মানব রূপ সৃষ্টি করে হে
দিব্যজ্ঞানী যারা ভাবে বোঝে তারা
মানুষ ধরে কার্য সিদ্ধি করে লয় ।।
একেতে হয় তিনের আকার
অযোনী সহজ সংস্কার হে
যদি ভাব তরঙ্গে ত্বর মানুষ চিনে ধর
দিনমনি গেলে কি হবে উপায় ।।
মূল হইতে হয় ডালের সৃজন
ডাল ধরে পায় মূল অন্বেষণ হে
তেমনি রূপ হইতে স্বরূপ তারে ভেবে রূপ
অধীন লালন সদাই নিরূপ ধরতে চায় ।।
দেলদরিয়ায় ডুবলে সে দরিয়ার খবর পায় | Deldoriyay Duble Se Doriyar Khobor Pay | Keylyrics

Transliteration in English

deladriyay duble se dariyar khabar pay
Deldoriyay Duble Se Doriyar Khobor Pay
phakir lalan sai

deladriyay duble se
dariyar khabar pay ।
naile puthi pare pandit haile
ki hay ।।

sbayang rup darpne dhare
manab rup srishti kare he
dibjgyani jara bhabe bojhe tara
manush dhare karj siddhi kare lay ।।

ekete hay tiner akar
ojoni sahaj sangskar he
jadi bhab tarngge tbar manush chine dhar
dinamni gele ki habe upay ।।

mul haite hay daler srijan
dal dhare pay mul onbeshan he
temni rup haite sbarup tare bhebe rup
odhin lalan sadai nirup dharte chay ।।