গুরু গো মনের ভ্রান্তি যায় না সংসারে | Guru Go Moner Bhranti Jay Na Songsare | Keylyrics
দেখা হয়েছে: 0
Bangla Lyrics
গুরু গো মনের ভ্রান্তি যায় না সংসারে
Guru Go Moner Bhranti Jay Na Songsare
লালন শাহ্
গুরু গো মনের ভ্রান্তি যায় না সংসারে।
মন ভ্রান্ত কর শান্ত,
শান্ত হয়ে রই ঘরে।।
একটি কথার আনকা শুনি
পিতা পুত্রে এক রমনী
কোনখানে রেখেছে ধনি
বল দেহের মাঝারে।।
আহার নাই সে উপবাসী
নিত্য করে একাদশী
প্রভাতে হয় পূর্ণশশী
পূর্ণিমার চাঁদ অন্ধকারে।।
ছেষট্টি দিনে এক ছেলে হল
সেই ছেলে বাজারে গেল
লালন মহাগোলে পল
ফিরছেরে জীবের দ্বারে।।
Transliteration in English
guru go maner bhranti jay na sangsare Guru Go Moner Bhranti Jay Na Songsare lalan shah guru go maner bhranti jay na sangsare। man bhrant kar shant, shant haye rai ghare।। ekti kathar anka shuni pita putre ek ramni konkhane rekheche dhani bal deher majhare।। ahar nai se upbasi nitj kare ekadshi prabhate hay purnashshi purnimar chad ondhkare।। cheshtti dine ek chele hal sei chele bajare gel lalan mahagole pal phirchere jiber dbare।।
