কি শোভা করেছেন সাঁই রঙমহলে | Ki Shova Korechen Shai Rongmohole | Keylyrics
দেখা হয়েছে: 0
Bangla Lyrics
কি শোভা করেছেন সাঁই রঙমহলে
Ki Shova Korechen Shai Rongmohole
ফকির লালন সাই
কি শোভা করেছেন সাঁই রঙমহলে ।
অজান রূপে দিচ্ছে ঝলক
দেখলে নয়ন যায় গো ভুলে ।।
জলের মধ্যে কলের কোঠা
সপ্ত তালায় আয়না আঁটা
তার ভিতরে রূপের ছটা
মেঘে যেমন বিজলী খেলে ।।
লাল জরদ ছনি মনি
বের হয় যেন রূপ বাখানি
দেখতে শোভা যেমন অগ্নি
তারার মালা চাঁদের গলে ।।
গুরু রূপ যার বাঁধা হৃদয়
তাতে সে রূপ চোখে উদয়
এড়াবে শমনের দায়
লালন ম’লো অবহেলে ।।
Transliteration in English
ki shobha karechen sai rangamahle Ki Shova Korechen Shai Rongmohole phakir lalan sai ki shobha karechen sai rangamahle । ojan rupe dichche jhalak dekhle nayan jay go bhule ।। jaler madhje kaler kotha sapt talay ayna ata tar bhitre ruper chata meghe jeman bijli khele ।। lal jarad chani mani ber hay jen rup bakhani dekhte shobha jeman ogni tarar mala chader gale ।। guru rup jar badha hriday tate se rup chokhe uday erabe shamner day lalan m’lo obhele ।।
