শব্দ ঠোঁটেই মরে যাবে ভাবিনি | Shobdo Thotei More Jabe Bhabini | Gajal

দেখা হয়েছে: 0

Bangla Lyrics

শব্দ ঠোঁটেই মরে যাবে ভাবিনি
Shobdo Thotei More Jabe Bhabini
Gajal
উর্দু কবি আহমদ ইলিয়াসের গজল
————-
শব্দ ঠোঁটেই মরে যাবে ভাবিনি
এমন ঘটনা ঘটে যাবে ভাবিনি
মরুর রোদে একাকী চলব পথ
সঙ্গে চলবে স্মৃতির বৃক্ষ ভাবিনি
যে আয়নাকে আজ করেছি সাফ
সে-ও যে ভেঙে ছড়িয়ে যাবে ভাবিনি
আমার গতি তো থামবে চলতে চলতে
সঙ্গে যে সময়ও যাবে থেমে ভাবিনি
তার হাতে থাকা শব্দ-অহমের ছুরি
নেমে আসবে আমার বুকে ভাবিনি
প্রিয়র শহরে নেই দূঃখ জানার প্রথা
হৃদয় নতুন দুঃখে ভরে যাবে ভাবিনি
সবাই খুঁজেছে এখানে নতুন বাঁচার পথ
তুমিও ইলিয়াস যাবে সে পথে ভাবিনি।
শব্দ ঠোঁটেই মরে যাবে ভাবিনি | Shobdo Thotei More Jabe Bhabini | Gajal

Transliteration in English

shabd thotei mare jabe bhabini
Shobdo Thotei More Jabe Bhabini
Gajal
urdu kabi ahamad iliyaser gajal
————-

shabd thotei mare jabe bhabini
eman ghatna ghate jabe bhabini

marur rode ekaki chalab path
sangge chalbe smritir briksh bhabini

je aynake aj karechi saph
se-o je bhenge chariye jabe bhabini

amar gati to thambe chalte chalte
sangge je samayao jabe theme bhabini

tar hate thaka shabd-ohmer churi
neme asbe amar buke bhabini

priyar shahre nei duhkh janar pratha
hriday natun duhkhe bhare jabe bhabini

sabai khujeche ekhane natun bachar path
tumio iliyas jabe se pathe bhabini।