যে জন সাধকের মূল গোড়া | Je Jon Sadhoker Mul Gora | Lalon Song
দেখা হয়েছে: 0
Bangla Lyrics
যে জন সাধকের মূল গোড়া
Je Jon Sadhoker Mul Gora
ফকির লালন সাঁই
যে জন সাধকের মূল গোড়া।
বে-তালিম বে-সুহৃদ সে তো
ফিরছে সদায় বেদ ছাড়া।।
গুপ্ত নূরে হয় তার সৃজন
গুপ্তভাবে করছে রে ভ্রমণ
আবার নূরেতে নূর নবী পয়দা
সেই কথাটি দেশ জোড়া।।
পীরের পীর দস্তগীর হয়
মুরশিদের মুরশিদ বলা যায়
চিনতে তারে যদি পায়
সে পথের দাড়া।।
কেউ বলে সে মূলধারের মূল
মুরশিদ বিনে কে জানবে তার উল
সাঁই লালন বলে, ভেদ না জেনে
ঝকমারী তার বেদ পড়া।
Transliteration in English
je jan sadhker mul gora Je Jon Sadhoker Mul Gora phakir lalan sai je jan sadhker mul gora। be-talim be-suhrid se to phirche saday bed chara।। gupt nure hay tar srijan guptbhabe karche re bhraman abar nurete nur nabi payda sei kathati desh jora।। pirer pir dastgir hay murshider murshid bala jay chinte tare jadi pay se pather dara।। keu bale se muldharer mul murshid bine ke janbe tar ul sai lalan bale, bhed na jene jhakmari tar bed para।
