তোমার হাত পাখার বাতাসে | Tomar Hat Pakhar Batase |
দেখা হয়েছে: 0
Bangla Lyrics
তোমার হাত পাখার বাতাসে
Tomar Hat Pakhar Batase
ছায়াছবি: বাবার জন্য যুদ্ধ
কথা: মোঃ রফিকউজ্জামান
সুর: রাজেশ
শিল্পী: আকবর
তোমার হাত পাখার বাতাসে
প্রাণ জুড়িয়ে আসে,
কিছু সময় আরো তুমি;
থাক আমার পাশে।।
যখন কুপি জ্বলা রাতে,
আমার থালার গরম ভাতে,
পুটি মাছের ঝোল তুলে দাও;
তুমি আপন হাতে।।
সারাদিনের কষ্ট ভুলে
মনটা আমার হাসে।।
তোমার হাত পাখার বাতাসে
প্রাণ জুড়িয়ে আসে
কিছু সময় আরো তুমি
থাক আমার পাশে।।
আমার ছোট্ট ভাঙা ঘরে,
যেন চাঁদের আলো ঝরে,
ঘুমাও যখন মাথা রেখে;
আমার বুকের পরে।।
মনটা আমার স্বপ্ন হয়ে
চাঁদের খেয়ায় ভাসে।।
তোমার হাত পাখার বাতাসে
প্রাণ জুড়িয়ে আসে;
কিছু সময় আরো তুমি,
থাক আমার পাশে।।
Transliteration in English
tomar hat pakhar batase Tomar Hat Pakhar Batase chayachbi: babar janj juddh katha: moh raphikaujjaman sur: rajesh shilpi: akabar tomar hat pakhar batase pran juriye ase, kichu samay aro tumi; thak amar pashe।। jakhan kupi jbala rate, amar thalar garam bhate, puti macher jhol tule dao; tumi apan hate।। saradiner kasht bhule manta amar hase।। tomar hat pakhar batase pran juriye ase kichu samay aro tumi thak amar pashe।। amar chott bhanga ghare, jen chader alo jhare, ghumao jakhan matha rekhe; amar buker pare।। manta amar sbapn haye chader kheyay bhase।। tomar hat pakhar batase pran juriye ase; kichu samay aro tumi, thak amar pashe।।