গোধূলির সব রং কেন মুছে গেল | Godhulir Sab Rang Keno Muchhe Gelo |
দেখা হয়েছে: 0
Bangla Lyrics
গোধূলির সব রং কেন মুছে গেল Godhulir Sab Rang Keno Muchhe Gelo ছায়াছবি: বর কনে কথা: লক্ষ্মীকান্ত রায় সঙ্গীত: আশিস কুমার শিল্পী: কুমার শানু
গোধূলির সব রং কেন মুছে গেল,
আকাশের বুকে মেঘ কেন যে ঘনাল।।
যে ছিল আপনজন ভেঙ্গে দিয়ে এ মন।।
কেন সে নিজেকে দূরে সরিয়ে নিল।
গোধূলির সব রং কেন মুছে গেল,
আকাশের বুকে মেঘ কেন যে ঘনাল।
ভোরেরও ছোঁয়া লেগে যে কুঁড়ি ওঠে জেগে
ফুল হয়ে কেন সে ফোটে না।
পূর্ণিমা তিথি এলে জোছনার দীপ জ্বেলে
আকাশেতে চাঁদ কেন ওঠেনা।
সাগরের বুকে যদি মিশে যায় সব নদী
মরুপথে কেন সে হারাল।
জীবনের যত আশা যত প্রেম ভালবাসা।।
কেন আজ কান্না হল।
গোধূলির সব রং কেন মুছে গেল
আকাশের বুকে মেঘ কেন যে ঘনাল।
কেন হায় মধু মাসে বৈশাখী ঝড় আসে
প্রদীপের আলো কেন নেভে ?
ভাঙ্গা হাল ছেড়া পাল নিয়ে আর কতকাল
জীবনের তরী পাড়ি দেবে।
যত সুর যত গান কেন হোল অবসান
সব খেলা কেন থেমে গেলো
বেলা না ফুরাতে হায়,দিন কেন চলে যায়।।
এ আঁধার কোথা হতে এল।
গোধূলির সব রং কেন মুছে গেল
আকাশের বুকে মেঘ কেন যে ঘনাল।
যে ছিল আপনজন ভেঙ্গে দিয়ে এ মন।।
কেন সে নিজেকে দূরে সরিয়ে নিল।
গোধূলির সব রং কেন মুছে গেল
আকাশের বুকে মেঘ কেন যে ঘনাল।
Transliteration in English
godhulir sab rang ken muche gel Godhulir Sab Rang Keno Muchhe Gelo chayachbi: bar kane katha: lakshmikant ray sanggit: ashis kumar shilpi: kumar shanu godhulir sab rang ken muche gel, akasher buke megh ken je ghanal।। je chil apanajan bhengge diye e man।। ken se nijeke dure sariye nil। godhulir sab rang ken muche gel, akasher buke megh ken je ghanal। bhorerao choa lege je kuri othe jege phul haye ken se phote na। purnima tithi ele jochnar dip jbele akashete chad ken othena। sagrer buke jadi mishe jay sab nadi marupthe ken se haral। jibner jat asha jat prem bhalbasa।। ken aj kanna hal। godhulir sab rang ken muche gel akasher buke megh ken je ghanal। ken hay madhu mase boishakhi jhar ase pradiper alo ken nebhe ? bhangga hal chera pal niye ar katkal jibner tari pari debe। jat sur jat gan ken hol obsan sab khela ken theme gelo bela na phurate hay,din ken chale jay।। e adhar kotha hate el। godhulir sab rang ken muche gel akasher buke megh ken je ghanal। je chil apanajan bhengge diye e man।। ken se nijeke dure sariye nil। godhulir sab rang ken muche gel akasher buke megh ken je ghanal।