পৌষের কাছাকাছি

দেখা হয়েছে: 0

Bangla Lyrics

Pousher Kachakachi Lyrics
পৌষের কাছাকাছি
Pousher Kachakachi (1982)
গীতিকার: পুলক বন্দ্যোপাধ্যায়
সুরকার: প্রভাস দে
শিল্পী: মান্না দে

Pousher Kachakachi Lyrics

পৌষের কাছাকাছি রোদমাখা সেই দিন
[ফিরে আর আসবে কি কখনো]-২
খুশি আর লজ্জার মাঝামাঝি সেই হাসি
[তুমি আর হাসবে কি কখনো]-২
[অনুযোগ কার নাম না জেনে
অধরেতে কোন সাড়া না এনে]-২
দেখা আর না দেখার কাছাকাছি কোন রঙ
[চোখে আর ভাসবে কি কখনো]-২
কাব্য কি কথা সে,ভাববো কি বিলাসে
মায়াজাল বুনবো কি তখনো,
দু’একটি পাখিদের সে কাকলি শুনব কি তখনো।
সে বাতাস বাঁশি কিগো বাজাবে
সে আবেশ মনে মনে সাজাবে
বোঝা আর না বোঝার কাছাকাছি কোন গান
[ভালো আর বাসবে কি কখনো]-২
পৌষের কাছাকাছি রোদমাখা সেইদিন
[ফিরে আর আসবে কি কখনো]-৩

পৌষের কাছাকাছি

 

Transliteration in English

Pousher Kachakachi (1982)

gitikar: pulak bandjopadhjay

surkar: prabhas de

shilpi: manna de

Table of Contents

Toggle
Pousher Kachakachi Lyricspousher kachakachi
Pousher Kachakachi Lyrics

pousher kachakachi rodmakha sei din
[phire ar asbe ki kakhno]-2
khushi ar lajjar majhamajhi sei hasi
[tumi ar hasbe ki kakhno]-2

[onujog kar nam na jene
odhrete kon sara na ene]-2
dekha ar na dekhar kachakachi kon rang
[chokhe ar bhasbe ki kakhno]-2

kabj ki katha se,bhabbo ki bilase
mayajal bunbo ki takhno,
du’ekti pakhider se kakli shunab ki takhno।
se batas bashi kigo bajabe
se abesh mane mane sajabe
bojha ar na bojhar kachakachi kon gan
[bhalo ar basbe ki kakhno]-2
pousher kachakachi rodmakha seidin
[phire ar asbe ki kakhno]-3

pousher kachakachi